আসানসোল থেকে জোকা ESI-এর পথে অনুব্রত মণ্ডল! দোলেই দিল্লি যাত্রা 'বিধ্বস্ত' কেষ্টর

কোনও আপত্তিই টিকল না। আদালতের নির্দেশে দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে। তবে স্বাস্থ্য পরীক্ষার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অবশেষে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পালা শুরু হল। এদিন সাতসকালে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে জেল কর্তৃপক্ষের গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে দেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। কলকাতায় জোকা ইএসআই হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরেই দিল্লি নিয়ে যাওয়া হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।

সকালেরই কলকাতার উদ্দেশে

সকালেরই কলকাতার উদ্দেশে

এদিন সকাল ৬.৪০ নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতার দিকে রওনা দেন আসানসোল জেল কর্তৃপক্ষের আধিকারিকরা। প্রায় পাঁচ ঘন্টার পথ। এদিন আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের হওয়ার সময় লক্ষ্য করা গেছে অনুব্রত মণ্ডলের গাড়ির সাথে পুলিশের কনভয় ও একটি অ্যাম্বুলেন্স, চিকিৎসকদলও রয়েছে সঙ্গে।
আসানসোল থেকে কলকাতার যাত্রা পথে তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, একজন ইনস্পেক্টর, তিনজন সাব ইনস্পেক্টর-সহ ১২ জন পুলিশকর্মী।

 জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা

জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা

অনুব্রত মণ্ডলকে কলকাতায় আনার পরে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন, তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভবপর কিনা। যদি চিকিৎসকরা ফিট সার্টিকিকেট দেন, তাহলে তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হবে। এরপর এদিনই নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

'বিধ্বস্ত' অনুব্রত মণ্ডল

'বিধ্বস্ত' অনুব্রত মণ্ডল

এদিকে এদিন আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বেরনোর পরে বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে বিধ্বস্ত দেখিয়েছে। ক্লান্তির ছাপ ছিল তাঁর চোখে মুখে। শরীর কেমন কিংবা তাঁকে দিল্লি নিয়ে গেলে পঞ্চায়েত ভোটে তার কোনও প্রভাব পড়বে কিনা, সেই সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। এদিন অনুব্রত মণ্ডলকে নিয়ে জেল কর্তৃপক্ষের কলকাতা যাত্রা পরেই জেল চত্বর শুদ্ধিকরণ করেন বিজেপির মহিলা কর্মীরা।

বিশেষ সিবিআই আদালতের নির্দেশ

বিশেষ সিবিআই আদালতের নির্দেশ

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পর্কে হাত তুলে নেওয়ার পরে সোমবার ইডির তরফে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়। সেখানেই কাটে জট। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওযার ক্ষেত্রে আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ইডির ভূমিকা কী হবে, তা জানিয়ে দেয় আদালত। বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেন, আসানসোল বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবে, সেক্ষেত্রে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দেবে। কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরে ফিট সার্টিফিকেট পেলে, তাঁকে ইডির হাতে তুলে দিতে হবে। এরপর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া যাবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করাবে অনুব্রত মণ্ডলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+