নিট, জয়েন্ট নিয়ে মমতার 'ম্যায় হুঁ না'র বার্তা! শাহরুখ-ক্যারিশ্মা সঙ্গে নিয়ে ঘাসফুল শিবির নয়া প্রচারে

নিট ও জয়েন্ট পরীক্ষা পড়ুয়াদের পাশাপাশি এখন রাজনীতির আঙিনাতেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। করোনার আবহে এই পরীক্ষা পিছনোর ডাক দিয়েছেন মমতা সহ বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অন্যদিকে, কেন্দ্র এই পরীক্ষা নিতে অনড়। এমন পরিস্থিতিতে তৃণমূল এদিন পারদ চড়িয়েছে । সোশ্যাল মিডিয়া জুড়ে এবার নিট, জয়েন্ট ইস্যুতে মমতার দল 'ম্যায় হুঁ না'র বার্তা দিয়ে ময়দানে নেমেছে।

পারদ চড়বে ভার্চুয়াল সভায়

পারদ চড়বে ভার্চুয়াল সভায়

NEET, JEE পরীক্ষা নিয়ে আরও আন্দোলন জোরদার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে শাসক দল। ১ ঘণ্টা অবস্থান বিক্ষোভে সামিল হবে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই দুপুর ২টোয় ভার্চুয়াল সভা করবেন মমতা। তাতে দলীয় কর্মীদের আন্দোলন আরও জোরদার করার বার্তা দেবেন দলনেত্রী।

শাহরুখ -ক্যারিশ্মা ও ঘাসফুল শিবির

শাহরুখ -ক্যারিশ্মা ও ঘাসফুল শিবির

শাহরুখ খানের সঙ্গে মমতার সম্পর্ক কতটা স্নেহের ও শ্রদ্ধার তা সকলেরই জানা! এবার সেই শাহরুখের ছবি 'ম্যায় হুঁ না'র ধাঁচে জয়েন্ট ও নিট ইস্যুতে পড়ুয়াদের পাশে থাকতে তৃণমূলের নতুন প্রচার অভিযানের নাম 'ম্যায় হুঁ না' । এক সোশ্যাল মিডিয়া পোস্টারে ঘাসফুল শিবির মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে তার সঙ্গে এই বার্তা জুড়ে দিয়েছে।

 তৃণমূল কী জানাচ্ছে?

তৃণমূল কী জানাচ্ছে?

সোশ্যাল মিডিয়া পোস্টের দাবি, অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। এরকম এক সময়ে দেশের সমস্ত পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিতে চাইছে বিজেপি সরকার। এমন অবস্থায় পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পড়ুয়াদের পাশে।

 কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়ালের দাবি

কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়ালের দাবি

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল জানিয়েছেন, জয়েন্টের ৮৫ শতাংশ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। ২০২০ সালের জয়েন্টের জন্য মোট ৮.৮৫ লাখ পড়ুয়া নাম নথিভূক্ত করিয়েছেন বলে জানিয়েছেন পোখরিয়াল। এরমধ্যে ৭. ২৫ লাখ পড়ুয়া অ্যাডমিট হাতে পেয়েছেন ডাউনলোড করে। তাঁর দাবি, ' পরীক্ষা যেকোনও মূল্যে হোক, চাইছে পড়ুয়ারাই'। এমন পরিস্থিতিতে আজ ভার্চুয়াল সভায় থাকছেন মমতা।

নিট-জয়েন্ট ও বিরোধী রাজনীতি

নিট-জয়েন্ট ও বিরোধী রাজনীতি

এদিকে, করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঐক্যবদ্ধ বিরোধীরা। আরও একবার কাছাকাছি সনিয়া-মমতা। আর এই ঐক্য কাজে লাগিয়েই এবার বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে কংগ্রেস। শুক্রবার এই ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। সেদিন সলাকল ১১টার সময় সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+