কৈলাশের স্থলাভিষিক্ত সুনীল, বিজেপির পর্যবেক্ষকদের ‘পরিযায়ী পাখি’র সঙ্গে তুলনা কুণালের
কৈলাশের স্থলাভিষিক্ত সুনীল, বিজেপির পর্যবেক্ষকদের ‘পরিযায়ী পাখি’র সঙ্গে তুলনা কুণালের
বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল-সহ অন্যান্য পর্যবেক্ষক ও কো-পর্যবেক্ষকরা বাড়ি বাড়ি ঘুরে নবান্ন অভিযানে আহত বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ পর্যবেক্ষক সুনীল বনসলকে পরিযায়ী বলে কটাক্ষ করেন। উল্লেখ্য একইদিনে বিজেপির অন্য দুই পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষকরাও বিজেপির আহতকর্মীদের বাড়িতে যান।

আহতদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি পরিদর্শন
বিজেপির অভিযোগ, পুলিশ অত্যাচারেই বিজেপি নেতা-নেত্রী বা কর্মীরা গুরুতর জখন হন নবান্ন অভিযানের দিন। বিজেপি এই অভিযোগ করেই নবান্ন অভিযানের গুরুত্ব বিস্তার করতে চাইছে। বিজেপির নবান্ন অভিযানের রেশ জিইয়ে রাখতে বিজেপি এই পুলিশ অত্যাচারের অভিযোগ থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। সেজন্যই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর এবার পর্যবেক্ষকরা আহতদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি পরিদর্শন শুরু করলেন।

বিজেপির পর্যবেক্ষকদের কড়া প্রতিক্রিয়া কুণালের
সুনীল বনসল প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান। যান বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতে বাড়িতেও। মোট সাতটি বাড়িতে যান সুনীল বনসল। এছাড়া পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে ও কো-পর্যবেক্ষক আশা লাকড়াও বাড়ি বাড়ি পরিদর্শন করেন। তার কড়া প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ।

এরা সব পরিযায়ী পাখি, কিছুদিন থাকে আবার চলেও যায়
কুণাল ঘোষ বলেন, আসলে এরা সব সাইবেরিয়ান পাখি। এরা এসে মাঝে-মধ্যে চলে যায় না। কৈলাশ বিজবর্গীয় নামে কে একজন এল আবার চলে গেল। অরবিন্দ মেনন এল, আবার চলে গেল। আবার কেউ কেউ আসছেন, চলেও যাবেন কিছুদিন থেকে। এরা সব পরিযায়ী পাখি। এরা আসে, কিছুদিন থাকে আবার চলেও যায়।

কীসের বাধা? বিরোধী দলনেতা বিনা বাধায় পুলিশের গাড়িতে উঠলেন
কুণাল ঘোষ বলেন, যাওয়ার ইচ্ছা হলে তো এরা এসএসকেএমে আহত উপনগরপালকেও দেখতে যেতেন। যাঁকে বিজেপি খুন করার চেষ্টা করেছিল, তার কাছেও যেতে পারতেন। কিন্তু তাঁরা তো যাননি। হাওড়া ও কলকাতার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর কাছেও যেতে পারতেন, কিন্তু গেছেন কি। সব থেকে বড় কথা, তিনি এটা আগে বুঝুন, তাদের কীসের বাধা? বিরোধী দলনেতা সেদিনে বিনা বাধায় হেঁটে চলে গেলেন পুলিশের গাড়িতে ওঠে।

নবান্ন অভিযানে আহতদের বাড়ি বাড়ি পরিদর্শনে সুনীলরা
বিজেপির প্রধান পর্যবেক্ষক সুনীল বনসল নবান্ন অভিযানে আহতদের বাড়ি বাড়ি ঘুরে জানান, তিনি এই রিপোর্ট তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। একদিন আগেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা পরিদর্শন করেন। হাসপাতালে থেকে থানা বিভিন্ন জায়গায় গিয়ে ঘটনার সত্যাসত্য পর্যবেক্ষণ করেন। সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়েই সুনীল বনসল বলেছিলেন সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে জনসংযোগকে। সেই মতো নবান্ন অভিযানে আহতকর্মীদের বাড়িতে গিয়ে জনসংযোগও স্থাপন করেন।












Click it and Unblock the Notifications