আইনগত ভাবেই কমিশনকে জবাব! জাতীয় দলের মর্যাদা খারিজ হতেই হুঙ্কার তৃণমূলের
আইনগত ভাবেই নির্বাচন কমিশনকে জবাব দেওয়া হবে! জাতীয় দলের মর্যাদা খারিজ হতেই হুঙ্কার তৃণমূলের। ত্রিপুরা সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ধাক্কা। আর এরপর থেকে তৃণমূলের জাতীয় দলের মর্যাদা থাকবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়।
এমনকি জাতীয় দলের মর্যাদা খারিজের আবেদন জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠিও দেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের ভোটে তৃণমূলের ধাক্কার পরেই এই চিঠি দেন তিনি। আর এরপরেই কমিশনের এহেন সিদ্ধান্ত। আর তা সামনে আসার পরেই কড়া ভাষায় কমিশনের সমালোচনা করেছেন সৌগত রায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্ত সঠিক নয়। আইনত ভাবে নির্বাচন কমিশনকে জবাব দেব বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে দমদল লোকসভার সাংসদের দাবি, নির্বাচন কমিশনকে বিস্তারিত ভাবে মেমোরানডাম দেওয়া হয়েছিল।
যদিও এই সিদ্ধান্ত আমাদের সঠিক বলে মনে হয়নি বলে হয়নি বলে দাবি তাঁর। তবে এর আগেও নির্বাচন কমিশনের অনেক অপিনিয়ন বেরিয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অনেক সিদ্ধান্ত খারিজ করেছে। ফলে আইনে যেভাবে বলা রয়েছে সেভাবেই এগোব বলে জানিয়েছেন সৌগত রায়।
#WATCH | Kolkata, West Bengal | Trinamool Congress has overcome many obstacles, we will overcome this too. We will continue to do what we have to do, it will not make any difference: TMC MP Saugata Roy on ECI withdrawing national party status of Trinamool Congress pic.twitter.com/ufQaZg4qR4
— ANI (@ANI) April 10, 2023
পরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তৃণমূল অনেক কঠিক সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। আর এই সময়ও পেরিয়ে যাবে। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এই সিদ্ধান্তে খুব একটা কিছু পরিবর্তন ঘটবে না বলেও আশাবাদী সৌগত রায়। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত বলতে চান না বলেই জানিয়েছেন তিনি। তবে তৃণমূল সূত্রে খবর, নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তের পরেই নেতৃত্ব স্তরে একটি বৈঠক হয়েছে।
যেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে একেবারে স্পিকটি নট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও মন্তব্য করেননি বলেই খবর। তবে সামনেই লোকসভা নির্বাচন। আর এর আগে কমিশনের এহেন পদক্ষেপে চূড়ান্ত অস্বস্তিতে শাসক তৃণমূল কংগ্রেস।
তবে এই বিষয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ বঙ্গ বিজেপির। পদক্ষেপ নিতেই নির্বাচন কমিশনারকে সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, নামের সামনে থেকে কবে সর্বভারতীয় শব্দবন্ধ সরাবে তৃণমূল? তা নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications