বিজেপি বাংলা বিরোধী! ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলীপকে নিশানা কল্যাণের

বিজেপি বাংলা বিরোধী! ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলীপকে নিশানা কল্যাণের

বিজেপিকে (bjp) বাংলা বিরোধী দল বলে আক্রমণ করলেন তৃণমূল (trinamool congress) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)। পাশাপাশি দলের অবাঙালি নেতাদের কাছে দিলীপ ঘোষের (dilip ghosh) মতো নেতারা নিজেদের বিক্রি করে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন এই তৃণমূল সাংসদ। ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ত্রাণকার্য নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ।

 ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ

ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ

এদিন পশ্চিম মেদিনীপুরে গিয়ে দিলীপ ঘোষ ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, দুয়ারে ত্রাণ, রেশন, ভ্যাকসিন সব পৌঁছবে। তাঁর প্রশ্ন কবে পৌঁছবে সেসব। অন্তত যেসব জায়গায় ত্রাণ শিবির হয়েছে, সরকারি স্কুল হোক, আয়লা ভবন হোক কিংবা অস্থায়ী কোনও ঠিকানা, সেখানে খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। দিলীপ ঘোষ বলেন পঞ্চায়েতের তরফে ব্যবস্থা করা যেতে পারে। আর পঞ্চায়েত যেখানে কাজ করছে, সেখানে রাজনীতির রঙ দেখা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, ত্রাণ শিবিরে বলা হচ্ছে বিজেপিকে ভোট দিয়েছো, কোনও সাহায্য পাওয়া যাবে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় শুয়ে আছেন।

বিজেপিকে ছুঁড়ে ফেলে মানুষ

বিজেপিকে ছুঁড়ে ফেলে মানুষ

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দাবি করেছিল ২০০ আসন পাবে। কিন্তু মানুষ তৃণমূলকে ২০০-র বেশি আসন দিয়ে বিজেপিকে আস্তা কুঁড়েতে ফেলে দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ত্রাণ নিয়ে এখনও কোনও অভিযোগ ওঠেনি। ত্রাণ সবার কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বিজেপি বাংলা বিরোধী

বিজেপি বাংলা বিরোধী

দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি হল বাংলা বিরোধী দল। দিলীপ ঘোষেরাও সেই দলেই রয়েছেন। বাঙালি হলেই বা কী করবেন, অবাঙালি নেতাদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন তাঁরা। তিনি কটাক্ষ করে বলেছেন, দিলীপ ঘোষকে তো সভাপতিই রাখবে না বিজেপি, তা এইসব আলোচনা করে কী হবে।

এর আগেও দিলীপ ঘোষকে আক্রমণ

এর আগেও দিলীপ ঘোষকে আক্রমণ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নতুন কিছু নয়। ভোটের প্রচারের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্প দেখে মানুষ যখন দৌড়চ্ছে, তখন বাংলার বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো দৌড়চ্ছে। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন, তিনি দিলীপ ঘোষকে আগে পাগলা দিলীপ, খ্যাপা দিলীপ বলতেন, কিন্তু বর্তমান সময়ে তাঁকে খ্যাপা ষাঁড় বলেন। কারণ পাগল মানুষের চিকিৎসা রয়েছে, কিন্তু খ্যাপা ষাঁড়ের কোনও চিকিৎসা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+