রাজ্যের ৪২ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

'চাঁদের পাহাড়'-এর 'শঙ্কর' যেমন প্রার্থী হচ্ছেন ঘাটাল থেকে, তেমনই সদ্যপ্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন প্রার্থী হচ্ছেন বাঁকুড়া থেকে। এমনকী, অভিনেত্রী সন্ধ্যা রায় কিংবা 'ভূমি' ব্যান্ডের সৌমিত্র রায়কেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়বেন ফুটবলার বাইচুং ভুটিয়াও। নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এবার লোকসভা ভোটের প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একদা সোমেন মিত্রর সঙ্গে মেলামেশার কারণে যে দু'জনের বাদ পড়ার সবচেয়ে বেশি আশঙ্কা ছিল, সেই তাপস পাল এবং শতাব্দী রায় এবারও টিকিট পেলেন। দীনেশ ত্রিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় প্রমুখ নিজেদের পুরনো কেন্দ্র থেকেই এবার ফের ভোটে দাঁড়াচ্ছেন। অন্যদিকে, হাজি নুরুল ইসলামের মতো সাংসদকে বসিরহাট থেকে সরিয়ে অন্য আসনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শিক্ষাবিদ সুগত বসুও লড়বেন তৃণমূল কংগ্রেসের টিকিটে।
এক নজরে প্রার্থীতালিকা
১. কোচবিহার : রেণুকা সিংহ
২. আলিপুরদুয়ার : দশরথ তিরকে
৩. জলপাইগুড়ি : বিজয়কৃষ্ণ বর্মন
৪. দার্জিলিং : বাইচুং ভুটিয়া
৫. রায়গঞ্জ : সত্যরঞ্জন দাশমুন্সি
৬. বালুরঘাট : অর্পিতা ঘোষ
৭. মালদহ উত্তর : সৌমিত্র রায়
৮. মালদহ দক্ষিণ : মোয়াজ্জেম হোসেন
৯. জঙ্গিপুর : হাজি নুরুল ইসলাম
১০. মুর্শিদাবাদ : মহম্মদ আলি
১১. হাওড়া : প্রসূন বন্দ্যোপাধ্যায়
১২. উলুবেড়িয়া : সুলতান আহমেদ
১৩. শ্রীরামপুর : কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৪. হুগলী : রত্না দে নাগ
১৫. আরামবাগ : অপরূপা পোদ্দার
১৬. বর্ধমান পূর্ব : সুনীল মণ্ডল
১৭. বর্ধমান-দুর্গাপুর : মমতাজ
১৮. বোলপুর : অনুপম হাজরা
১৯. বহরমপুর : ইন্দ্রনীল সেন
২০. কৃষ্ণনগর : তাপস পাল
২১. রাণাঘাট : সৌগত বর্মন
২২. বনগাঁ : কপিলকৃষ্ণ ঠাকুর
২৩. বারাকপুর : দীনেশ ত্রিবেদী
২৪. দমদম : সৌগত রায়
২৫. বারাসত : কাকলি ঘোষদস্তিদার
২৬. বসিরহাট : ইদ্রিশ আলি
২৭. জয়নগর : প্রতিমা নস্কর
২৮. মথুরাপুর : চৌধুরী মোহন জাটুয়া
২৯. ডায়মন্ড হারবার : অভিষেক বন্দ্যোপাধ্যায়
৩০. যাদবপুর : সুগত বসু
৩১. কলকাতা দক্ষিণ : সুব্রত বক্সি
৩২. কলকাতা উত্তর : সুদীপ বন্দ্যোপাধ্যায়
৩৩. তমলুক : শুভেন্দু অধিকারী
৩৪. কাঁথি : শিশির অধিকারী
৩৫. ঘাটাল : দেব
৩৬. ঝাড়গ্রাম : উমা সোরেন
৩৭. মেদিনীপুর : সন্ধ্যা রায়
৩৮. পুরুলিয়া : মৃগাঙ্ক মাহাত
৩৯. বাঁকুড়া : মুনমুন সেন
৪০. বিষ্ণুপুর : সৌমিত্র খান
৪১. আসানসোল : দোলা সেন
৪২. বীরভূম : শতাব্দী রায়












Click it and Unblock the Notifications