Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিনরাজ্যে জাল বিছাতে কীভাবে এগোচ্ছে তৃণমূল! বিজেপির ‘প্রাক্তনী’দের নিয়ে ছক তৈরি

ভিনরাজ্যে জাল বিছাতে কীভাবে এগোচ্ছে তৃণমূল! বিজেপির ‘প্রাক্তনী’দের নিয়ে ছক তৈরি

বাংলার ভোট মিটেছে। এবার লক্ষ্য ২০২৪। সেই লক্ষ্যে ভিন রাজ্যে ঘাঁটি গাড়তে শুরু করে দিয়েছে তৃণমূল। পরিকল্পনামাফিক তারা এগোতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়েকর নেতৃত্বে ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তার তৃণমূল মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে টার্গেট ধরে ধরে এগোতে চাইছেন তাঁরা। আসন্ন ২১ জুলাই থেকে সেই টার্গেট পূরণ করতে নামবে তৃণমূল।

বিজেপিতে অসন্তুষ্ট প্রাক্তনীদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তৃণমূলের

বিজেপিতে অসন্তুষ্ট প্রাক্তনীদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তৃণমূলের

করোনার আবহে এবার ভার্চুয়ালি পালন হবে শহিদ দিবস। তবে ২১ জুলাই বেশ কয়েকজন হেভিওয়েট নেতা যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের মধ্যে অন্যতম মুখ শত্রুঘ্ন সিনহা। তাঁকে তৃণমূলে যোগদান করিয়ে ভিনরাজ্যে সংগঠন বিস্তারে নামার পরিকল্পনা করেছে তৃণমূল। শুধু তাই নয়, বাইরের রাজ্যে বিজেপিতে অসন্তুষ্ট প্রাক্তনীদের নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে তৃণমূলের।

ত্রিপুরায় মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মন বিজেপির উপর অসন্তুষ্ট

ত্রিপুরায় মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মন বিজেপির উপর অসন্তুষ্ট

ত্রিপুরায় বিজেপিতে অসন্তোষ তীব্র। মুকুল রায় ঘনিষ্ঠ সুদীর রায় বর্মনের সঙ্গে বিজেপির সম্পর্ক আদায়-কাঁচকলায়। এই সুযোগ কাজে লাগিয়ে প্রাক্তন তৃণমূল নেতা সুদীপ রায় বর্মনকে নিয়ে তৃণমূল ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। তেমনই মণিপুর ও অসমের ক্ষেত্রেও তৃণমূল সংগঠন বিস্তারে জোর দিয়েছে।

বিহারে বিজেপিতে অসন্তোষ প্রাক্তনী যশবন্ত সিনহা ও শত্রঘ্ন সিনহাদের

বিহারে বিজেপিতে অসন্তোষ প্রাক্তনী যশবন্ত সিনহা ও শত্রঘ্ন সিনহাদের

একইভাবে পার্শ্ববর্তী বিহার নিয়ে তৃণমূল ভাবছে। আর তাদের এই ভাবনায় তৃণমূল পাশে পেয়ে গিয়েছে যশবন্ত সিনহা ও শত্রঘ্ন সিনহাকে। তাঁরা উভয়েই প্রাক্তন বিজেপি। বর্তমানে বিজেপি তাঁদের কাছে চক্ষুশূল আবার উল্টোটাও। তাঁদেরকে এবার কাজে লাগাতে চায় তৃণমূল। বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশেও তাঁদের কাছে লাগাতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস।

ভিনরাজ্যে তৃণমূলের সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনার অঙ্গ বিহারীবাবু

ভিনরাজ্যে তৃণমূলের সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনার অঙ্গ বিহারীবাবু

তৃণমূল এবার ভিনরাজ্যর দিকে পাখির চোখ করেছে। সেই লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনারই অঙ্গ হলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। একুশে জুলাইয়ের মঞ্চে তিনি তৃণমূলের পতাকা নিয়ে নতুন লক্ষ্যে যাত্রা শুরু করতে পারেন।

বিজেপির প্রাক্তনীদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগাতে চায় তৃণমূল

বিজেপির প্রাক্তনীদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগাতে চায় তৃণমূল

বিজেপির প্রাক্তন সাংসদ-মন্ত্রী যশবন্ত সিনহা আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার আর এক বিজেপির প্রাক্তন সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন। এভাবেই বিজেপির প্রাক্তনীদের নিয়ে তৃণমূল ভিনরাজ্যে শক্তিশালী পদক্ষেপ রাখতে চাইছে। আর বিজেপির এই প্রাক্তানীদের সঙ্গে সম্পর্কও ভালো তৃণমূলের। তা কাজে লাগাতে চাইছে তৃণমূল।

বিজেপির প্রাক্তনীদের তৃণমূলে যোগদান করানোর পরিকল্পনা অভিষেকের

বিজেপির প্রাক্তনীদের তৃণমূলে যোগদান করানোর পরিকল্পনা অভিষেকের

যুব সভাপতি থেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁদের লক্ষ্য শুধু অন্য রাজ্যে নির্বাচনে অংশ নেওয়া নয়। তাঁদের সংগঠন বাড়ানোর পিছনে মূল লক্ষ্য জয়। টার্গেট রেখেই এগোতে চাইছেন অভিযেক। যশবন্ত সিনহার পর তাই শত্রুঘ্ন সিনহাকে তৃণমূলে যোগদান করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও অনেক বিজেপির প্রাক্তনী রয়েছে, যাঁদের নাম ক্রমশ প্রকাশ্য।

বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশে সংগঠন বিস্তারে মন ২০২৪-এর আগে

বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশে সংগঠন বিস্তারে মন ২০২৪-এর আগে

বিজেপির সমস্ত প্রাক্তনীদের ভিন রাজ্যের সংগঠনে কাজে লাগাতে চায় তৃণমূল। শত্রঘ্ন সিনহা বর্তমানে কট্টর বিজেপি বিরোধী। ফলে তাঁকে ভিন রাজ্যের সংগঠনে কাজে লাগিয়ে জোয়ার আনতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশে সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল। যশবন্ত-শত্রুঘ্ন সিনহাদের সেই কাজে লাগাতে চান অভিষেক। সামনেই ভোট উত্তরপ্রদেশে। সেখানে যদি একটু হলেও থাবা বসানো যায়, তবে ২৪-এ মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া যাবে।

২৪-এর আগে তৃণমূলের কাছে প্রেরণা হতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি

২৪-এর আগে তৃণমূলের কাছে প্রেরণা হতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি

এক্ষেত্রে তৃণমূলের কাছে প্রেরণা হতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি যদি গুজরাট, বিহারে থাবা বসাতে পারেন, বাংলায় মিটিং করতে পারেন, তাহলে তৃণমূল কেন বিহার-উত্তরপ্রদেশে সংগঠন বাড়িয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করতে পারবে না। উত্তরপ্রদেশে কয়েকটি আসনেও যদি তৃণমূল প্রভাব বিস্তার করতে পারে, তবে তাঁরা বিরোধী মুখ হিসেবে উঠে আসতে পারে ২০২৪-এ।

প্রশান্ত কিশোর পরিকল্পনা আর মুকুল রায়ের যোগাযোগ

প্রশান্ত কিশোর পরিকল্পনা আর মুকুল রায়ের যোগাযোগ

তৃণমূলের এই ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রশান্ত কিশোর ও মুকুল রায় বিশেষ সহযোগী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রশান্ত কিশোর পরিকল্পনা রচনা করবেন আর মুকুল রায় তাঁর পুরনো যোগাযোগ কাজে লাগিয়ে তৃণমূলের সংগঠনকে ফের জাগিয়ে তুলবেন। এই পরিকল্পনা নিয়েই মূলত চলছে তৃণমূল কংগ্রেস।

মুকুলের হাত ধরে ত্রিপুরায় গড়ে ওঠা সংগঠনে নজর

মুকুলের হাত ধরে ত্রিপুরায় গড়ে ওঠা সংগঠনে নজর

মুকুল রায় তৃণমূলে ফিরতেই বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও ভাঙনের মুখে পড়েছে বিজেপি। ভাঙনের ইঙ্গিত পেতেই তড়িঘড়ি মেরামতির ব্যবস্থাও নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ত্রিপুরায় বিজেপির আড়াআড়ি বিভাজন স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। মুকুল রায় বিজেপি ছাড়তে, তাঁর ঘনিষ্ঠ সুদীপও বিকল্প পথ খুঁজে পেয়েছেন। ফলে তিনি তাঁর অনুগামীদের নিয়ে যেকোনও মুহূর্তে প্রাক্তন হয়ে যেতে পারেন বিজেপিতে।

তৃণমূল এবার চাইছে মণিপুরেও শক্তি বাড়াতে

তৃণমূল এবার চাইছে মণিপুরেও শক্তি বাড়াতে

ঠিক একইভাবে মণিপুরে তৃণমূলের হারানো সংগঠন আবার সক্রিয় করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। মণিপুরে বিজেপি পা দেওয়ার আগে তৃণমূল ঘাঁটি গেড়েছিল। কিন্তু বিজেপি পরে এসে মণিপুরে সরকার গঠন করে ফেলে। তৃণমূল এবার চাইছে মণিপুরে শক্তি বাড়াতে। এইভাবে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ঘাঁটি গেড়ে তোলাই লক্ষ্য তৃণমূলের।

মুকুল ফিরেছেন, পুরনো ইউনিট সক্রিয় করার চেষ্টা

মুকুল ফিরেছেন, পুরনো ইউনিট সক্রিয় করার চেষ্টা

২০১১-য় ক্ষমতায় এসে মুকুল রায়ের নেতৃত্ব উত্তর ভারতের অনেক রাজ্যেও তৃণমূল সংগঠন তৈরি করেছিল। কিন্তু সেই তৃণমূল ইউনিট মুকুল রায় সরে যাওয়ার পর আস্তে আস্তে ভেঙে পড়ে। আবার মুকুল রায় ফিরে এসেছেন। ফলে সেই ইউনিটগুলিকে সক্রিয় করে তোলার চেষ্টা চলছে। এবার আবার সঙ্গে রযেছেন প্রশান্ত কিশোর।

২০২৪-এর লোকসভার লক্ষ্যে পরিকল্পনা মুকুল-পিকের

২০২৪-এর লোকসভার লক্ষ্যে পরিকল্পনা মুকুল-পিকের

প্রশান্ত কিশোরের কৌশল মেনে অভিষেক-মুকুলরা সাজাবেন তৃণমূলকে। কোথায় কীভাবে এগোতে হবে, তা ঠিক করবেন কৌশলী প্রশান্ত কিশোর। আর মুকুল রায় তাঁর যোগাযোগকে কাজে লাগিয়ে অভিষেকের নেতৃত্বে তৃণমূলকে শক্তি জোগাবেন। ২০২৪-এর লোকসভার লক্ষ্যে এখন থেকেই ভিনরাজ্যের সংগঠনে নজর দিয়েছে তৃণমূল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+