সুন্দরবন সহ বসিরহাটের জন্য তিনটি নতুন প্রকল্পের ঘোষণা নুসরতের
সুন্দরবন সহ বসিরহাটের জন্য তিনটি নতুন প্রকল্পের ঘোষণা নুসরতের
সাংসদ তহবিলের টাকা দিয়ে বসিরহাট লোকসভার তিনটি নতুন প্রকল্প ঘোষণা করলেন সংসদ নুসরত জাহান। প্রকল্প গুলি হল সুসমাজ, সুজলা ও সুকন্যা। সুন্দরবনের মিনাখাঁ, সন্দেশখালি, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ সহ বসিরহাটের দশটি ব্লকে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। নতুন প্রকল্প 'সুসমাজ' প্রকল্পের লক্ষ্য সমাজের সমস্ত মানুষকে সবদিক থেকে সুস্থ রাখা।

'সুকন্যা' হল মেয়েদের জন্য সব রকম শিক্ষার আলো তাদের কাছে পৌঁছে দেওয়া। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ পৌঁছে দিয়ে তাদের আগামী দিন শিক্ষার আলো আরো বেশি করে দেখানো। তৃতীয় প্রকল্প হলো সুজলা। ইতিমধ্যে সুস্থ পানীয় জলের জন্য বসিরহাট মহকুমার বারোটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতের মাধ্যমে গভীর নলকূপের আর্সেনিকমুক্ত পানীয় জলের কল বসানোর ব্যবস্থা করা হচ্ছে। বহু ছাত্র-ছাত্রীরা এখানেই তাদের খাবার যোগ্য পানীয় জল পাবেন।
সবমিলিয়ে এই তিনটি প্রকল্প ২০২০ সালের নতুন বছরের নতুন মাসে ঘোষণা করলেন। বসিরহাটের সাংসদ নুসরত জাহান বসিরহাট কৃষি দপ্তরের উদ্যোগে মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য ,খাদ্য, কৃষি ,বিপণন, সমবায় ও প্রাণিসম্পদ মেলা ২০২০ এর উদ্বোধনে এসে এই প্রকল্পগুলির ঘোষণা করেন।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শমীক রায় অধিকারী, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, বিশিষ্ট তৃণমূল নেতা বঙ্কিম মুখোপাধ্যায় সহ বসিরহাট মহকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্যরা। কৃষি মেলা চলবে তিনদিন। জৈব পদ্ধতিতে যে সবজি ও ফসল ফলানো সম্ভব তাই নিয়ে কর্মশালার ব্যবস্থা করা হয় কৃষি দপ্তরের পক্ষ থেকে। মঞ্চে এদিন ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক তুলে দেওয়া পাশাপাশি কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন অভিনেত্রী সাংসদ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন।












Click it and Unblock the Notifications