গায়িকার সঙ্গে নেচে-গেয়ে মঞ্চ মাতালেন তৃণমূল সাংসদ কল্যাণ, দেখুন ভিডিও

তাঁর রাসভারী চেহারার আড়ালে যে নিতান্তই আমুদে এক মানুষ লুকিয়ে ছিল, তার প্রকাশ ঘটল এতদিনে। হুগলির রিষড়ায় বইমেলার অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে দেখা গেল কল্যাণবাবুকে।

দুঁদে আইনজীবী, রাসভারী চেহারা- এতদিন এই মেজাজেই তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনে এসেছে জনতা। কিন্তু তাঁর রাসভারী চেহারার আড়ালে যে নিতান্তই আমুদে এক মানুষ লুকিয়ে ছিল, তার প্রকাশ ঘটল এতদিনে। হুগলির রিষড়ায় বইমেলার অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে দেখা গেল কল্যাণবাবুকে। এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে অন্যরকম। একেবারে অচেনা একজন মানুষ।

গায়িকার সঙ্গে নেচে-গেয়ে মঞ্চ মাতালেন তৃণমূল সাংসদ কল্যাণ, দেখুন ভিডিও

শীতের রাত। কনকনে ঠান্ডাতেও তখন মঞ্চে উষ্ণতার পারদ চড়েছে। গানবাজনার আসর বেশ জমজমাট। একা গায়িকা মঞ্চ মাতাচ্ছেন। রিষড়ার ভিড়ে ঠাসা ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানে গায়িকা গান ধরেছেন- 'শোন মন বলি তোমায়...'। তখনই সটান মঞ্চে উঠে কোমর দোলাতে শুরু করলেন সাংসদ। গায়িকার হাত ধরে নেচে গেয়ে মাতিয়ে দিলেন মঞ্চ।

এক গান ছেড়েই গায়িকা যখন ধরলেন- 'দম মারে দম...', মাইক্রোফোন ধরে গায়িকার সঙ্গে গলাও মেলালেন সাংসদ। ব্যস, এটুকুতেই কাফি। উত্তাল জনতা। সাংসদ হাত তুলে, কোমর দোলাচ্ছেন। জনতাও গানের তালে তালে নাচতে শুরু করলেন। নিজে কোমর দুলিয়ে গায়িকাকে সঙ্গত করেই শুধু জনতার মন কেড়ে নিলেন না সাংসদ, জনতাকেও নাচিয়ে ছাড়লেন।

অনেকে প্রথমে বিশ্বাসই করতে পারেননি- কী ঘটতে চলেছে। ঘোর কাটতে সংসদের এই পারফরম্যান্সে তাক উপস্থিত দর্শক-শ্রোতারা। এতদিন যাঁকে এক অন্য মেজাজে দেখে এসেছেন এলাকার মানুষ, তাঁকেই আজ দেখলেন অচেনা রূপে। রাসভারী সাংসদের মধ্যে যে এই আমুদে মানুষটাও লুকিয়ে ছিল, তা জেনে রিষড়াবাসী ও উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষ্যণীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+