'ভোট চোর' মোদীর অবস্থা কলেজ ছাত্রদের মতো, বিজেপি নেতারা...! এ কী বললেন কল্যাণ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইন্ডি জোটের সাংসদরা নির্বাচন কমিশনে প্রতিবাদ জানানোর যে কর্মসূচি নিয়েছিলেন তাতে ছিলেন না কল্যাণ। সেদিনই তাঁকে দেখা গিয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে। যে কারণে দলের অন্দরে, সাধারণ কর্মী-সমর্থকদের সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন কল্যাণ। কিন্তু আজ তিনি ফের অ্যাটাকিং মেজাজে!

দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক স্লোগান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই প্রসঙ্গ মনে করিয়ে কল্যাণ আজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন পশ্চিমবঙ্গে এসে কোনও লাভ হচ্ছে না। তাই কলেজ ছাত্রদের মতো স্লোগান দিতে শুরু করেছেন। কলেজে যেমন ছাত্ররা স্লোগান দেয়, উনি তেমনই করছেন। বুঝে গিয়েছেন লাভ নেই। একান্তই না আসলে হবে না, তাই আসছেন। কিন্তু বুঝে গিয়েছেন এসেও কিছুই হবে না।
কল্যাণের কথায়, প্রধানমন্ত্রী লোকসভা ভোটে বুঝে গিয়েছেন সারা ভারতের হাওয়া কী। ভারতের গণতন্ত্রকে যেভাবে উনি নষ্ট করছেন প্রতিদিন, তাতে বুঝে গিয়েছেন আর কিছু হবে না। এতদিন ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। তবে এখন তিনি বুঝেছেন ওঁর সেই চুরিও ধরা পড়ে গিয়েছে।
এখানেই না থেমে কল্যাণ বলেন, বাংলায় প্রধানমন্ত্রীকে মানুষ পছন্দ করছেন না। বিুভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে। মোদী ভালো করেই জানেন এর প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠবেন। আর যে সব রেল প্রকল্প উদ্বোধন করতে এসেছিলেন তা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, তিনি সব করে দিয়ে গিয়েছেন। এখন এসে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। প্রকল্পগুলি বাস্তবায়নের কাজে সমস্ত সহায়তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন।
গতকাল মোদীর সভায় দেখা গিয়েছে শান্তনু ঠাকুর, রভনীত সিং বিট্টু, সুকান্ত মজুমদারের মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের। তাঁদের মধ্যে বিট্টুর বিরুদ্ধে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার গুরুতর অভিযোগ রয়েছে। কল্যাণ বলেন, বিজেপিতে একটাও ভদ্রলোক নেই। সব ছ্যাঁচোড়, বাজে, ফালতু লোক! হাফ প্যান্ট মিনিস্টাররা ছিলেন মোদীর সঙ্গে গতকাল। বিজেপিতে সব গুন্ডা, মাতাল, ছ্যাঁচ়়ড়া, যত ৪২০-রা আছে। সব তাই। বিরোধী দলনেতার কী ভাষা, ছিঃ! আমি হলে তো স্কুলে পড়াশোনা শুরু করাব। ছ্যাঁচোড়ের দল!












Click it and Unblock the Notifications