Ghatal Flood: বানভাসী ঘাটাল, নৌকায় এলাকা পরিদর্শনে সাংসদ অভিনেতা দেব, কী বললেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে
ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ডুবে গিয়েছে ঘর বাড়ি। পুজোর মুখে ঘরছাড়া অসংখ্যমানুষ। ডিভিসার ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন সাংসদ অভিনেতা দেব।
স্পিড বোটে করে ত্রাণ নিয়ে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেখানকার বন্যাদুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ। শুকনো খাবার। স্পিড বোটে ঘুরে দেখেন ঘাটালের বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা। সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বলেছেন সাংসদ। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটের আগেও ঘাটাল মাস্টার প্ল্যান কেন কেন্দ্র বারবার বলা সত্ত্বেও কার্যকর করছে না তা নিয়ে সরব হয়েছিলেন। এবং সেটা কার্যকর করতে না পারার জন্য ভোট থেকে সরে দাঁড়াতেও চেয়েছিলেন তিনি।

কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকে প্রতিশ্রুতি দেন কেন্দ্র উদ্যোগী হচ্ছে না যখন এবার রাজ্য সরকার কাজ করবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ঘাটালের বাসিন্দাদের এই দুর্দশা থেকে বাঁচাতে রাজ্য সরকারই কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেও আবার পুজোর আগে ডিভিসির ছাড়া জলে বানভাসী হল ঘাটাল।
এদিন ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সরব হয়েছেন তিনি। দেব জানিয়েছেন ভোটের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ হবেই। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন তখন তা পূরণ হবে সেই কথা দিচ্ছেন তিনি। সাংসদ দেব বলেছেন যে বন্যা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আটকানো যেত না।
তবে দলনেত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার প্রতিশ্রুতি যখন দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সেটা হবেই। ফের একবার ঘাটালে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা এবং সাংসদ দেব। তিনি জানিযেছেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর ঠিকই করে দেখাবেন দিদি। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পূরণও করে দেখানো হবে।
এদিকে ঘাটালের বন্যা পরিস্থিতির পরেই ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিয়েছেনষ। বারবার বলার পরেও কাউকে না জানিয়েই ডিভিসি জল ছেড়ে দিচ্ছে তার জেরে বিপদে পড়তে হচ্ছে বাংলার মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে জলশক্তি মন্ত্রককেও এই নিয়ে কড়া চিঠি দিয়েছেন। তারপরেই ডিভিসি থেকে পদত্যাগ করেন রাজ্যের প্রতিনিধি।












Click it and Unblock the Notifications