'অভিযোগ প্রমাণ করতে না পারলে....', শুভেন্দুর ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগের পাল্টা চ্যালেঞ্জ উদয়নের
কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার হাতছাড়া হয়েছে বিজেপির। হেরেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল করেছে বিজেপি।তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের আসন অর্থাৎ কোচবিহার আসনটি খুব অল্প ভোটের মার্জিনে ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। হেরে যাওয়ার পরপরই গননা নিয়ে তৃনমুলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি জানান,১৯ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিল তাদের প্রার্থী নিশীথ প্রামানিক।তার পরের রাউন্ড থেকেই সে পিছিয়ে যায়।এবং পরবর্তিতে ৪০২০৩ ভোটে জয়ী হন তৃনমুল প্রার্থী।গননা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে আদালতের দারস্থ হন শুভেন্দু অধিকারী।অন্যদিকে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগকে চ্যালেঞ্জ ছুরলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

তিনি জানান,হাইকোর্ট কেন দেশের যেকোন উচ্চ আদালতে গিয়ে যদি তিনি প্রমান করতে পারেন যে গননায় কারচুপি হয়েছে তাহলে তা মাথা পেতে নেবে।কিন্তু যদি প্রমান না হয় তাহলে তাকে জনসাধারনের কাছে ক্ষমা চাইতে হবে।পাশাপাশি উদয়ন গুহর বিরুদ্ধে তিনটি খুনের মামলা রয়েছে বলে যে মন্ত্যব্য করেন,তা যদি শুভেন্দু অধিকারী প্রমাণ করতে পারে তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান,তবে প্রমান না করতে পারলে শুভেন্দু অধিকারীকেও তার পদ ছেরে দিতে হবে বলে একপ্রকার চ্যালেঞ্জ ছোড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারে নাকি ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় দল সেখানে ঘুরে গিয়েছেন। এদিকে দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কোচবিহারে। ২০২৬ বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি আসন, তার আগেই অর্থাৎ ২০২৫ এর মধ্যে কোচবিহার জেলায় শাসক দলের হাতছাড়া হওয়া অঞ্চল, গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লাগাতার যোগদান পর্ব চলছে কোচবিহারে।
বৃহস্পতিবার কোচবিহারের নাটাবাড়িতে ফুলবাড়ি ২ নাম্বার অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য সবিতা সাহা, কৃষ্ণ বর্মন ও প্রশান্ত বর্মন সহ প্রায় ২০০ বিজেপি কর্মী সমর্থক এবং কিছু বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। ২০২৬-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে শাসক দল। মঙ্গলবারই কোচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজ বিজেপির রাজ্য সভার সাংসদ তাঁর বাড়িতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর উপস্থিতি জল্পনা বাড়িয়েছে। যদিও এই নিয়ে একটি শব্দও খরচ করেননি বিজেপি নেতা সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছেন অনন্ত মহারাজ। তাহলে রাজবংশী ভোট ব্যাঙ্কের দখল নিতে শুরু করবে শাসক দল।












Click it and Unblock the Notifications