মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক
মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক
মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। সভা মঞ্চ থেকেই মৃগেন মাইতির নামে প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। মৃত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আশ্বাস তার পরিবারের পাশে থাকারও।

হাসপাতাল সুত্রে খবর, বার্ধক্যজনিত কারনেই মৃত্যু বিধায়কের। দুবারের বিধায়ক ছিলেন মৃগেন মাইতি। শুক্রবার থেকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন মেদিনীপুরের এই বর্ষীয়ান বিধায়ক। মৃত্যুকালে বিধায়কের বয়স হয়েছিল ৭৬।
এদিনই মুখ্যমন্ত্রীর সভা ছিল পূর্ব মেদিনীপুরে। সভামঞ্চে দাঁড়িয়ে মৃত বিধায়কের একাধিক প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন তার সুস্থ হয়ে ওঠার কামনাও। কিন্তু সেই সময়ই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেনি বিধায়ক মৃগেন মাইতি।
মুখ্যমন্ত্রী বলেন, 'একজন আদর্শবান মানুষ ছিলেন মৃগেন দা। দীর্ঘদিনের পরিচয়। ওনাকে ছাড়া মেদিনীপুর ভাবাই যায় না।' এদিন মেদিনীপুরে দলীয় জনসভার মঞ্চ থেকেও মৃগেন মাইতির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত তাঁর সুস্থতাও কামনা করেন। কিন্তু মমতার সভা শেষের পরেই এদিন মৃগেন মাইতির মৃত্যুর খবর এসে পৌঁছয়।
সোমবার রাত প্রয়াত বিধায়কের মরদেহ নিয়ে আসা হবে মেদিনীপুরে। পাশে থাকার বার্তা দিতে এদিন প্রয়াত বিধায়কের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন পরিজনদের সাথে।












Click it and Unblock the Notifications