যে কোনও মুহূর্তে ১২ বিধায়ক তৃণমূলে! রাজ্যের মন্ত্রীর মন্তব্যে বঙ্গ বিজেপিতে 'ভাঙন আতঙ্ক'
বিজেপির শক্তঘাটি উত্তরবঙ্গ। লোকসভা তো বটেই বিধানসভাতেও উত্তরবঙ্গ থেকে একাধিক আসন পেয়েছে বিজেপি। আর সেই সংগঠনকে ধাক্কা দিতে মরিয়া তৃণমূল। আর তাই একের পর এক বিজেপি বিধায়ককে ঘরে তুলেছে শাসক?
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। ব্যাক টু ব্যাক নির্বাচনের আগেই বিজেপির শক্তঘাঁটি উত্তরবঙ্গেই ভাঙন ধরাচ্ছে শাসক তৃণমূল। ইতিমধ্যে একাধিক বিধায়ক উত্তরবঙ্গ থেকে যোগ দিয়েছে তৃণমূলে। এমনকি সম্প্রতি আলিপুরদুয়াররে বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছেন। আর এরপরেই বিজেপিতে ভাঙন জল্পনা তীব্র হয়েছে। যদিও বিষয়টি বিশেষ মাথা ঘামাতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও ভাঙবে বিজেপি!
যদিও এই ভাঙন জল্পনার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ণ গুহ। আজ বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রীর দাবি, অন্তত ১২ জন বিধায়ক যোগাযোগ রাখছে। যে কোনও মুহূর্তে তাঁরা তৃণমূলে যোগ দেবেন বলেও মন্তব্য করেছেন উদয়ণ গুহ। যদিও ২৪ ঘন্টা আগেই তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহারের তিন বিধায়ক-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়েক সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবেন। আর এরপরেই নতুন করে ফের তীব্র হয়েছে বিজেপিতে ভাঙন জল্পনা!

অভিষেকের সবুজ সঙ্কেতের অপেক্ষায়
শুভেন্দু'র গড়ে দাঁড়িয়ে দরজা খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই একাধিক নাম নিয়ে জল্পনা তৈরি হয়। বিজেপির তারকা বিধায়ক সহ উত্তরের এক বিধায়ককে ঘিরে এই জল্পনা তৈরি হয়। যদিও ওই তারকা বিধায়ক হিরণ স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূলে নেই। এমনকি তাঁর ভাইরাল হওয়া ছবিও নাকি ভুয়ো। আর এই বিতর্কের মধ্যে বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়াররে বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূলের দুয়ারে অপেক্ষায় রয়েছেন ন্যূনতম ১৩ জন বিধায়ক ও ৬ জন সাংসদ। অভিষেকের সবুজ সঙ্কেত মিললেই তাঁদের যোগদান বলে দাবি তৃণমূল নেতার।

ক্ষমা চাইলেন বিজেপি নেতা
যদিও বিষয়টি নিয়ে বিশেষ ভাবতে রাজি নয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। পালটা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কে কি দাবি করলেন তাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু এসে যাবে না। মানুষের জনাদেশের সঙ্গে প্রতারণা করে বিপরীত দিকে যারা চলে গিয়েছেন আর ক্ষমতার অলিন্দে থাকার বেশি চেষ্টা করেছেন তাঁদের মানুষ আজ চিনে নিয়েছে বলে দাবি শমীক ভট্টাচার্যের। এজন্যে তাঁরা ক্ষমাপ্রার্থী বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতার মতে, এই ধরণের মানুষকে টিকিট দিয়ে ভুল হয়েছে। মানুষের প্রতি যে দায়বন্ধতা ছিল সেখান থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আগামী লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications