পুরুলিয়ায় অমিত শাহের সভা বাংলার মানুষের সভা ছিল না! ‘রহস্যভেদ’ শুভেন্দুর

অমিত শাহের পুরুলিয়া সভা আসলে এ রাজ্যের সভা ছিল না, ওই সভা ছিল ঝাড়খণ্ড-বিহারের। বিহার-ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে সভা ভরাট করা হয়েছিল বলে অভিযোগ করলেন তৃণমূল সরকার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অমিত শাহের পুরুলিয়া সভা আসলে এ রাজ্যের সভা ছিল না, ওই সভা ছিল ঝাড়খণ্ড-বিহারের। বিহার-ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে সভা ভরাট করা হয়েছিল বলে অভিযোগ করলেন তৃণমূল সরকার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সভা ছিল বিজেপির মিথ্যাচারের সভা। এই সভায় দাঁড়িয়ে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

পুরুলিয়ায় অমিত শাহের সভা বাংলার মানুষের সভা ছিল না! ‘রহস্যভেদ’ শুভেন্দুর

শুভেন্দু বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। সেই কারণে একটার পর একটা মিথ্যা ভাষণ দিয়ে গিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, পুরুলিয়ায় বিদ্যুৎ থাকে না। পুরুলিয়ার মানুষকে পাঁচ কিলোমিটার দূরে জল আনতে যেতে হয়। এইসব তথ্যেরই কোনও ভিত্তি নেই। এসব মিথ্যে কথার যোগ্য জবাব দেবেন পুরুলিয়ার মানুষ।

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য থেকে বহু স্কিম তুলে দিয়েছে কেন্দ্র। কোনও কেন্দ্রীয় সহায়ক প্রকল্পই চালু রাখা হয়নি। ২৫ শতাংশ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিজের নাম খোদাই করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তা মানেননি। তিনি বলেছেন, আমাদের কেন্দ্রের সাহায্যের দরকার নেই। আমরা আলাদা বাংলা আবাস যোজনা করে মানুষকে পরিষেবা দেব। এখানে কেন্দ্রের এক পয়সাও নেই।

এছাড়া তিনি বলেন, যুক্তরাজ্য ব্যবস্থাপনায় দিল্লির টাকা বলে কিছু হয় না। কারণ প্রতি রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার। বাংলার সরকার তাই অধিকারের টাকা পায়। এদিন কেন্দ্রের সরকারকে মিথ্যাচারের সরকার বলে ব্যাখ্যা করেন শুভেন্দু। তিনি বলেন, এখন পর্যন্ত কালো টাকা ফিরে আসেনি। কালো টাকা ফিরিয়ে প্রতি অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলে কথা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির কী হল, প্রশ্ন তোলেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+