বিজেপির ‘চ্যাং-ব্যাং’ নেতাদের মুখে ছাই দেবেন মমতা, রবীন্দ্রনাথ ঘোষের নিশানায় যাঁরা

বিজেপির ‘চ্যাং-ব্যাং’ নেতাদের মুখে ছাই দেবেন মমতা, রবীন্দ্রনাথের নিশানায় যাঁরা

বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের চ্যাং-ব্যাং নেতা বলে ব্যাখ্যা করলেন তৃণমূলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, বিজেপির চ্যাং-ব্যাং নেতারা চাইছেন রাজ্যে করোনায় আরও মরুক। কিন্তু চাইলেই হবে না। বিজেপির ওই চ্যাং-ব্যাং নেতাদের মুখে ছাই দিয়ে সব বিপদ থেকে উদ্ধার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির চ্যাং-ব্যাং নেতাদের মুখে ছাই

বিজেপির চ্যাং-ব্যাং নেতাদের মুখে ছাই

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি জানে না রাজ্যে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই বিজেপি চাক রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ুক, যতই ওরা রাজ্যের জন্য করোনা প্রার্থনা করুক, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে রক্ষা করবেন। বিজেপির চ্যাং-ব্যাং নেতাদের মুখে ছাই দিয়ে সবাইকে সুস্থ রাখবেন তিনি।

বিজেপির মৌন প্রতিবাদের পাল্টা রবীন্দ্রনাথের

বিজেপির মৌন প্রতিবাদের পাল্টা রবীন্দ্রনাথের

এদিন বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে যে যাঁর বাড়িতে মৌন প্রতিবাদ করেন। দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা পোস্টার হাতে যে যাঁর বাড়িতে মুখে মাস্ক পরে বসে থাকেন। এটা তাঁদের নীরব প্রতিবাদ। এদিন এই প্রসঙ্গেই রবীন্দ্রনাথ ঘোষ দিলীপ ঘোষদের একহাত নিয়ে চ্যাং-ব্যাং নেতা আখ্যা দেন।

কেন্দ্রীয় টিমকেও একহাত রবীন্দ্রনাথের

কেন্দ্রীয় টিমকেও একহাত রবীন্দ্রনাথের

তৃণমূলের মন্ত্রী এদিন কেন্দ্রের দলকেও একহাত নেন। তাঁর কথায়, কেন্দ্রীয় দলের সদস্যরা সবাই এসে্ছেন করোনা ভাইরাসের আঁতুড়ঘর থেকে। ওঁরা রাজ্যে ঢোকার পরই সটান কোয়ারেন্টাইনে পাঠানো উচিত ছিল। কিন্তু সম্মান দিয়ে ওঁদের পাঠানো হয়নি কোয়ারেন্টাইনে। কিন্তু এখন মনে হচ্ছে ওঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোই সঠিক সিদ্ধান্ত হবে।

মুখ্যসচিব ও দমকলমন্ত্রীকে অনুরোধ

মুখ্যসচিব ও দমকলমন্ত্রীকে অনুরোধ

তিনি বলেন, মুখ্যসচিবকে বলব ওঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হোক। আর আমাদের দমকলমন্ত্রীর কাছেও একটা অনুরোধ রয়েছে আমার। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর আগে তাঁদের সারা দেহ স্যানিটাইজ করে দেওয়া হোক।

বিজেপিকে তোল্লাই, তৃণমূলকে কুৎসার বিরুদ্ধে

বিজেপিকে তোল্লাই, তৃণমূলকে কুৎসার বিরুদ্ধে

রবীন্দ্রনাথ বলেন, ওই কেন্দ্রীয় টিমের কোনও সঠিক কাজ নেই। ওঁদের প্রধান কাজই হচ্ছে বিজেপিকে তোল্লাই দেওয়া আর রাজ্যকে হেয় প্রতিপন্ন করা। রাজ্যে এসে রাজ্যের কাজে বিব্রত করা ছাড়া ওঁরা কোনও কাজ করছেন না। এবার কঠোর হওয়ার বার্তা দিলেন রবীন্দ্রনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+