মমতা বলেছেন, মার্চ ফরোয়ার্ড! পুরভোট নিয়ে তৃণমূলের অবস্থান জানালেন ফিরহাদ

মমতা বলেছেন, মার্চ ফরোয়ার্ড! পুরভোট নিয়ে বার্তা দিলেন ফিরহাদ

পুর নির্বাচন নিয়ে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন যখনই নির্বাচনের কথা ঘোষণা করবে, তাতে অংশগ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। পুরভোট নিয়ে তাদের কোনও চিন্তা কিংবা ভয় নেই বলে জানিয়েছেন তিনি।

 মানুষের দরবারে যেতে তৈরি তৃণমূল

মানুষের দরবারে যেতে তৈরি তৃণমূল

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যদি করোনায় অতিমারী পরিস্থিতি তৈরি না হত, তাহলে এপ্রিলেই নির্বাচন হত। একইসঙ্গে তিনি বলেন, মানুষের দরবারে যেতে সবসময়ই প্রস্তুত তৃণমূল কংগ্রেস।

 পুর নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

পুর নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, করোনার প্রকোপ কমলেই নির্বাচন করা হবে। প্রসঙ্গত ৮ জুন কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে। এরপরেই সেখানে প্রশাসক বসানো হয়েছে। যা নিয়ে প্রথমে হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টে মামলা হয়। মূলত প্রশাসনিক বোর্ড বাতিলের দাবিতেই সেই মামলা হলেও, সুপ্রিম কোর্ট প্রশাসকমণ্ডলীকে কাজ চালিয়ে যেতে বলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মার্চ ফরোয়ার্ড

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মার্চ ফরোয়ার্ড

আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, তাঁদের কেউ রুখতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মার্চ ফরোয়ার্ড। নেত্রীর আশীর্বাদ থাকায়, তাদের জয় হবেই, মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।

রাজ্যের ১১২ টি পুরসভায় প্রশাসক

রাজ্যের ১১২ টি পুরসভায় প্রশাসক

ইতিমধ্যেই রাজ্যের ১১২ টি পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে প্রশাসক বসানো হয়েছে। ফিরহাদ হাকিম ইঙ্গিত করেছেন, রাজ্য নির্বাচন কমিশন চাইলেই, কলকাতার পাশাপাশি অন্য পুরসভাগুলিতে নির্বাচন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+