বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা! সরানো হল প্রিসাইডিং অফিসারকে
বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের খাজা স্কুলের বুথে। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।
বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের খাজা স্কুলের বুথে। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে।

কেতুগ্রামের খাজা স্কুল। সকাল থেকে ভোট শুরু হয় খানিকটা অস্বাভাবিক ভাবে। বুথে রয়েছেন প্রিসাইডিং অফিসার। কিন্তু তিনি চুপ করে বসে রয়েছেন। আর বুথে যাঁরা ঢুকছেন, তাঁরা কোথায় ভোট দিচ্ছেন, তা দেখছেন বুথের মধ্যে থাকা এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি তৃণমূলের স্থানীয় নেতা। গ্রামের সবাই যাতে তৃণমূলে ভোট দেয় তার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতেও বিশ্বাস করতে পারেনি শাসক দল। এবার গ্রামের মানুষকে তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার কথা বলে দিচ্ছেন, ভোট দেওয়ার আগের মুহুর্তে।
খবর পাওয়ার পরেই সেখানে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ, সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই ভাবেই ভোটগ্রহণ চলতে থাকে। ক্যামেরার সামনেও ভীত হয়ে যায়নি সেই তৃণমূল নেতা। পরে অবশ্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications