কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথে দাপাদাপি তৃণমূল নেতার! সরানো হল প্রিসাইডিং অফিসারকে
বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ২৫১ নম্বর বুথের।
বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ২৫১ নম্বর বুথের। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার কোনও শাস্তি হয়নি বলেই জানা গিয়েছে।

বারুইপুরের ২৫১ নম্বর বুথ। সকাল থেকে ভোট শুরু হয় খানিকটা অস্বাভাবিক ভাবে। বুথে রয়েছেন প্রিসাইডিং অফিসার। কিন্তু তিনি চুপ করে বসে রয়েছেন। আর বুথে যিনি ঢুকছেন, কিংবা বুথ সামলাচ্ছেন, তিনি হলেন এলাকার তৃণমূল নেতা আজিজুর রহমান। বুথে যে সব ভোটার ঢুকছেন, তাঁরা কোথায় ভোট দেবেন, তা দেখিয়ে দিচ্ছেন বুথের মধ্যে ওই তৃণমূল নেতা।
গ্রামের সবাই যাতে তৃণমূলে ভোট দেয় তার জন্য অনুরোধ করা করছেন তিনি। ভোটারদের সাহায্যের নামে নিজের কাজের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা
আজিজুর রহমান। অন্যদিকে, প্রিসাইডিং অফিসার বিজের অসহায়তার কথাও স্বীকার করে নেন ক্যামেরার সামনে। যদিও খবর সম্প্রচারের পরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়।
খবর পাওয়ার পরেই সেখানে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ, সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই ভাবেই ভোটগ্রহণ চলতে থাকে। ক্যামেরার সামনেও ভীত হয়ে যায়নি সেই তৃণমূল নেতা। পরে অবশ্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications