পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় বদলার ডাক তৃণমূল বিধায়কের!

কোচবিহারের দিনহাটার বাসন্তিরহাটে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর নিয়ে হুঙ্কার বিধায়ক উদয়ন গুহের।

কোচবিহারের দিনহাটার বাসন্তিরহাটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর নিয়ে হুঙ্কার বিধায়ক উদয়ন গুহের। ফেসবুক পোস্ট করে তিনি বদলা নেওয়ার ডাক দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও। যদিও উদয়ন গুহর দাবি, তিনি যা বলেছে সঠিক বলেছেন।

তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর

তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বাসন্তির হাটে তৃণমূল পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

বদলার ডাক উদয়নের

বদলার ডাক উদয়নের

খবর পাওয়ার পরেই ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ফেসবুক পোস্টও করেন তিনি। সেখানে তিনি বদলা নেওয়ার ডাক দেন। তবে এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়। উদয়ন গুহর দাবি দীর্ঘদিন ধরেই এলাকায় অশান্তি চলছে। এই অবস্থায় চুপ করে বলে থাকা যায় না। তাই তিনি এই ডাক দিয়েছেন। কেননা এই পরিস্থিতিতে কর্মীদের সংযত থাকার নির্দেশ তিনি দিতে পারেন না।

দিদির ডাক ছিল বদলা নয়, বদল চাই

দিদির ডাক ছিল বদলা নয়, বদল চাই

ফেসবুক পোস্টে সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা। কেউ কেউ লেখেন লড়াই লড়াই লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। প্রতিবাদ জোরদার করার ডাক দেন কেউ কেউ। ২০১১ সালে ক্ষমতায় আাসার আগে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বদলা নয়, বদল চাই। ফলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এই বদলার ডাক কেন। একজন বিধায়ক হয়ে কীভাবে বদলার কথা বলতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

বিজেপির হুঁশিয়ারি

বিজেপির হুঁশিয়ারি

বিজেপি প্রশ্ন তুলেছে বিধায়কের কর্তব্য নিয়ে। এর ফলে যে কোচবিহারে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+