মানহানির মামলায় হার, ৫০ লক্ষ টাকা জরিমানা তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলের
দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর করা মামলায় হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। তাঁকে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
সেই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে সাকেত গোখেলকে সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় টুইট যুদ্ধে জড়িয়েছিলেন লক্ষী পুরী এবং সাকেত গোখেল। ২০২১ সালের ১৩ জুন অবং ২৬ জুন। প্রাক্তন কূটনীতিক লক্ষ্মীপুরী নাকি সুইৎজার ল্যান্ডে সম্পত্তি কিনেছেন। এবং সেটা তার হিসাব বহির্ভুয় আয় দিয়ে কিনেছেন বলে টুইটে দাবি করেছিলেন সাকেত।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর নামও টুইটে উল্লেখ করেছিলেন সাকেত। তারপরেই লক্ষ্মীপুরী তাঁর এবং তাঁর স্বামীর নামে অসম্মান জমন কথা বলার অভিযোগে দিল্লি হাইকোরটে মামলা দায়ের করেছিলেন। আদালতে তিনি অভিযোগ করেছেন গোখেল সোশ্যাল মিডিয়ায় তাঁর আয় নিয়ে মিথ্যে অভিযোগ করছেন। এবং এতে তাঁর সামাজিক মানহানি হয়েছে।
লক্ষ্মীপুরীর আইনজীবী আদালতে দাবি করেছেন তাঁর মক্কেলের নামে যে অভিযোগ সাকেত গোখেল করছেন সেটা একেবারে্ই অবৈধ। এবং তিনি কোনও সরকারি পদে এই সময় নেই। কাজেই তাঁর রোজগার এবং সম্পত্তি নিয়ে এবাবে প্রকাশ্যে আলোচনা করতে পারেন না কেউ। সাকেতের এই মন্তব্য তাঁর মক্কেলের সম্মানানি করেছে।
পাল্টা গোখলের আইনজীবী দাবি করেছিলেন যে এটা একেবারেই মিথ্যে অভিযোগ করছেন লক্ষ্মীপুরী। কারণ একজন নাগরিক হিসেবে সাকেত গোখেল তাঁর আয়ের উপর প্রশ্ন তুলতেই পারেন। যেহেতু লক্ষ্মী পুরী একটা সময়ে সরকারি পদে ছিলেন। তাই তার হিসাব বহির্ভুত সম্মত্তি নিয়ে প্রশ্ন তুলতেই পারে।












Click it and Unblock the Notifications