আরও কোণঠাসা বিজেপি রাজ্য সভাপতি, এফআইআরের জোড়া ফলায় বিদ্ধ দিলীপ

দিলীপের বিরুদ্ধে এফআইআর তৃণমূল কংগ্রেস নেতার

একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ। সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত, দিলীপের এই মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থানায় দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি।

দিলীপের বিতর্কিত মন্তব্য

দিলীপের বিতর্কিত মন্তব্য

রানাঘাটে সিএএ-র সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন সিএএ-র প্রতিবাদীদের গুলি করে মারা উচিত। উত্তর প্রদেশ, অসম, কর্নাটকে তাঁদের গুলি করে মারা হয়েছে। পশ্চিমবঙ্গে মমতার প্রশাসন সেটা করার সাহস দেখাতে পারেনি। সরকারের সম্পত্তি নষ্ট করলে তাঁদের কুকুরের মতো গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেছিলেন দিলীপ।

দিলীপের বিরুদ্ধে এফআইআর

দিলীপের বিরুদ্ধে এফআইআর

দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের পরেই রানাঘাট থানায় বিজেপি সভাপতির বিরুদ্ধে এফআইআর দােয়র করেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায়। এফআইআর দায়ের হয়েছে হাবরাতেও। দিলীপের এই মন্তব্যকে পাল্টা আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন সবার আগে দিলীপকে গুলি করে মারা উচিত।

দলের অন্দরে সমালোচিত দিলীপ

দলের অন্দরে সমালোচিত দিলীপ

রানাঘাটের এই বিতর্কিত মন্তব্যের পরেই দলের অন্দরেই সমালোচিত হয়েছেন তিনি। বাবুল সুপ্রিয় প্রকাশ্যে এই নিজে বিজেপির রাজ্য সভাপতির সমালোচনা করে বলেছেন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন তিনি। একা তাঁর ব্যক্তিগত মত দলের মত নয়। বিজেপি নেতা চন্দ্র বসুও দিলীপের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+