নকুলদানার পর ইঞ্জেকশনের দাওয়াই অনুব্রতর! কমিশনের চিঠির পরও বিতর্কিত মন্তব্য কেষ্টর
ফের এক নয়া বিতর্কে অনুব্রত মণ্ডল। নকুলদানা পেরিয়ে এবার ইঞ্জেকশন, সিরিঞ্জের নয়া দাওয়াইয়ের কথা উঠে এলে রাঢ়বংলায় তৃণমূলের এই দাপুটে নেতার মুখে।
ফের এক নয়া বিতর্কে অনুব্রত মণ্ডল। নকুলদানা পেরিয়ে এবার ইঞ্জেকশন, সিরিঞ্জের নয়া দাওয়াইয়ের কথা উঠে এলে রাঢ়বংলায় তৃণমূলের এই দাপুটে নেতার মুখে। ভোটের মুখে দলীয় সভায় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ফের একাধিক বিতর্কিত মন্তব্য় করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে।

জেলাশাসককে নকুলদানা!
নির্বাচন কমিশনের নোটিস পাওয়ার পরও ফের একবার অনুব্রত মণ্ডল জড়িয়ে পড়লেন নকুলদানা বিতর্কে। বীরভূমের রামপুরহাটের সভায় তিনি জানান, জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে তিনি প্রসাদী নকুলদানা পাঠানো হবে।

ভোটের ব্যবধান বাড়াতে ইঞ্জেকশন
এদিনের সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, তিনি নিশ্চিত বীরভূম,বোলপুর দুটি কেন্দ্রেই তৃণমবল জয় পাবে। শুধু জয়ের ব্যবধান বাড়াতেই এই সমস্ত সভা করছেন তিনি। আর জয়ের ব্য়বধান বাড়ানোর জন্য যে ধরনের ইঞ্জেকশন দরকার, সেরকমই দেওয়া হবে। তাতে যে ধরনের সিরিঞ্জ দরকার সেরকমই দেওয়া হবে। যে ওধুষে তাড়াতাড়ি রোগ সারবে সেই ওধুষই যেন দেওয়া হয়, বলে দলীয় কর্মীদের এদিন বার্তা দেন অনুব্রত মণ্ডল।

কী বলছে বিরোধীরা?
কমিশনের নোটিসের পরও অনুব্রত মণ্ডল যেভাবে স্বমহিমায় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে একাধিক বার বিতর্কিত মন্তব্য করে চলেছেন তাতে রীতিমত ত্রস্ত বিরোধীরা। অনেকেই ঘটনার জেরে বিভিন্ন আশঙ্কা প্রকাশ করছেন।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications