বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা তৃণমূল ব্লক সভাপতি

ইসমাইল পৈলান বিষ্ণুপুরের রসপুঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। পর্টি অফিস থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথে তাঁকে গুলি করা হয়।

পার্টি অফিস থেকে ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জে এই ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে রাস্তা আটকে দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ইসমাইল পৈলান। তিনি বিষ্ণুপুরের রসপুঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন।

বাখরা পার্টি অফিস প্রতিদিন নিয়ম করে বসতেন ইসমাইল। এইদিনও তাঁর অন্যথা হয়নি। প্রতিদিন যেভাবে পর্টি অফিস থেকে বাইকে চেপে বাড়ি ফেরেন, এদিনও সেভাবে ফিরছিলেন। আচমকাই তাঁর পথ আটকালো কিছু দুষ্কৃতী। কোনও কিছুই না বলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা।

বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা তৃণমূল ব্লক সভাপতি

গুলির আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় ইসমাইলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। ভোররাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলা? তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+