Lok Sabha Election 2024: ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা! কে কোথায় টিকিট পেলেন?
Lok Sabha Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। নজিরবিহীন ভাবে ব্রিগেডের ময়দান থেকে রাজ্যের ৪২ টি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হল। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর কালীঘাটের বাড়ি থেকেই এতদিন প্রার্থী তালিকা প্রকাশ করে এসেছেন তৃণমূল সুপ্রিমো (West Bengal CM)।
কিন্তু তাতেও এবার ব্যতিক্রম! ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করা হল। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মানুষের সামনে প্রার্থীদের পরিচয় করালেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।

গত কয়েকদিন আগেই দেশের পাশাপাশি রাজ্যের ২০ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে চমকে দিয়েছিল বিজেপি। অন্যদিকে নাম ঘোষণার আগে এদিন প্রার্থীদের সঙ্গে একান্তে একটি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। এক নজরে দেখে নিন রাজ্যের ৪২ লোকসভা আসনে (Lok Sabha Election 2024) কে কে প্রার্থী হলেন-
Lok Sabha Election 2024: রাজ্যের ৪২ আসন-
১. কোচবিহার - জগদীশ চন্দ্র বাশুনিয়া।
২.আলিপুরদুয়ার - প্রকাশচিক বরাই
৩.জলপাইগুড়ি - নির্মল চন্দ্র রায় (ধূপগুড়ির বিধায়ক)
৪. দার্জিলিং - গোপাল লামা
৫. রায়গঞ্জ - কৃষ্ণ কল্যানী
৬. বালুরঘাট - বিপ্লব মিত্র (ভূমিপুত্র)
৭. মালদা উত্তর - (প্রাক্তন আইপিএস) প্রসুন ব্যানাজী
৮. মালদা দক্ষিণ - শাহনওয়াজ আলি রেহান
৯. জঙ্গিপুর - খলিলুর রহমান
১০. বহরমপুর - ইউসুফ পাঠান
১১. মুর্শিদাবাদ - আবু তাহের খান
১২. কৃষ্ণনগর - মহুয়া মৈত্র
১৩. রানাঘাট - মুকুটমণি অধিকারী
১৪. বনগাঁ - বিশ্বজিত দাস
১৫. ব্যারাকপুর - পার্থ ভৌমিক
১৬. দমদম - সৌগত রায়
১৭. বারাসাত - কাকলি ঘোষ দস্তিদার
১৮. বসিরহাট - খালিলুর ইসলাম
১৯. জয়নগর - প্রতিমা মন্ডল
২০. মহুথরাপুর- বাপি হালদার
২১. ডায়মন্ড হারবার - অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২২. যাদবপুর - সায়নী ঘোষ।
২৩. কলকাতা দক্ষিণ - মালা রায়
২৪. কলকাতা উত্তর - সুদীপ বন্দ্যোপাধ্যায়।
২৫. হাওড়া - প্রসুন বন্দোপাধ্যায়
২৬. উলুবেড়িয়া - সাজদা
২৭. শ্রীরামপুর - কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮. হুগলী - রচনা বন্দ্যোপাধ্যায়
২৯. আরামবাগ - মিতালি বাগ
৩০. তমলুক - দেবাংশু ভট্টাচার্য
৩১. কাঁথি - উত্তম বারিক
৩২. ঘাটাল - দেব
৩৩. ঝাড়গ্রাম - কালিপদ সোরেন
৩৪. মেদিনীপুর - জুন মালিয়া
৩৫. পুরুলিয়া - শান্তিরাম মাহাতো
৩৬. বাঁকুড়া - অরূপ চক্রবর্তী
৩৭. বিষ্ণুপুর - সুজাতা খাঁ
৩৮. বর্ধমান পূর্ব - ডাক্তার শর্মিলা সরকার
৩৯. বর্ধমান-দুর্গাপুর - কীর্তি আজাদ
৪০. আসানসোল - শত্রঘ্ন সিনহা
৪১. বোলপুর - অসিত কুমার মাল
৪২. বীরভূম - শতাব্দী রায়












Click it and Unblock the Notifications