Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাটপাড়া কাণ্ডে মামলা দায়ের অর্জুন সিংয়ের বিরুদ্ধে, পাল্টা হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

ভাটপাড়া কাণ্ডে মামলা দায়ের অর্জুন সিংয়ের বিরুদ্ধে, পাল্টা হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

ভাটপাড়া কাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা অফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস এবং ভাটপাড়া থানার পুলিশ। তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে খুনের চেষ্টার মামলা দােয়র করা হয়েছে। আর ভাটপাড়া পুলিশ অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের করেছে। এই নিয়ে আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিংও। তিনি বলেছেন মামলা করে দমানো যাবে না তাঁকে।

অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা মামলা

অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা মামলা

অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া থানায় বিজেপি সাংসদের নামে অভিযোগ দায়ের করেছে শাসক দল। তাতে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন অর্জুন সিংয়ের দেহরক্ষী তাঁদের দিকে বন্দুক তাক করে ছিল। এমনকী তঁারা অভিযোগ করেছেন অর্জুন সিংয়ের দেহরক্ষীরা তাঁদের উপর হামলাও করেছে। লাঠি দিয়ে মােরছে তারা। ভাটপাড়া পুলিশের পক্ষ থেকেও অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে ভাটপাড়ায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন অর্জুন সিং।

হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

তৃণমূলের পাল্টা মামলার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। তিনি বলেছেন মামলা করে তাঁকে আটকে রাখা যাবে না।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করে চলেছে বিজেপি। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের হয়ে গিয়েছে। আরও ২টো মামলা বাড়ল। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেছেন এবার মামলায় গিনেস বুকে নাম তুলবেন তিনি। ভিডিও বলে দেবে কারা হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

কড়া প্রতিক্রিয়া সুকান্তর

কড়া প্রতিক্রিয়া সুকান্তর

ভাটপাড়ার ঘটনা নিয়ে প্রকাশ্যে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন। তিনি তীব্র নিশানা করে বলেছেন নেতাজিকে সম্মান জানানোর অধিকার সকলের রয়েছে। তাতে দল মতের কোনও ফারাক করা উচিত নয়। শাসক দল গা জোয়ারি করছে। আর তাতে মদত দিচ্ছে পুলিশও এতেই স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যে কার শাসন চলছে। একা অর্জুন সিংকে পেয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছে শাসক দল। এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।

ভাটপাড়ায় অশান্তি

ভাটপাড়ায় অশান্তি

ভাটপাড়ায় গতকাল তুমুল অশান্তি শুরু হয়েছিল। নেতাজির মূর্তিতে কে আগে মালা দেবেনএই নিয়ে শাসক দলের সঙ্গে বিজেপির তুমুল বিরোধ তৈরি হয়। অর্জুন সিং এবং তাঁর ছেেল পবন সিং মালা দিতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁদের বাধা দেন এবং তাতে তীব্র অশান্তি তৈরি হয়। অর্জুন সিংকে লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয় বলে অভিযোগ। তারপরেই অশান্তি শুরু হয়ে যায় এলাকায়। ৭ রাউন্ড গুলি চালাতে হয় পুলিশকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+