দোলের রঙে নিরাপত্তার কড়া বলয়, শহরজুড়ে ৩৯৮ পিকেট ও গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীর নজরদারি
দোলের রঙে আনন্দ হোক, বিশৃঙ্খলা নয়, এই লক্ষ্যেই এবার শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে কলকাতা পুলিশ। উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম প্রস্তুতিতে তৎপর লালবাজার।
প্রতি বছর দোল ও হোলি উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে উচ্ছৃঙ্খল আচরণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কিংবা বেপরোয়া বাইক রেসিংয়ের মতো ঘটনার অভিযোগ ওঠে। অতীতের সেই অভিজ্ঞতা থেকেই এবার বাড়তি সতর্কতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দোলের দিন শহরের ৩৯৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে পুলিশ পিকেট।

এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজারের মতো ব্যস্ত এলাকাসহ মোট ৮৬টি স্পর্শকাতর জায়গায় থাকবে বিশেষ পিকেট। প্রতিটি বিশেষ পিকেটে থাকবেন ছ'জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে দায়িত্বে থাকবেন। সব মিলিয়ে শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় নজরদারি থাকবে কড়া।
সবচেয়ে বেশি পিকেট বসানো হচ্ছে বন্দর এলাকায় সংখ্যা ৭২। এছাড়া দক্ষিণ পূর্ব ও দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট থাকবে।
দোলের দিন গঙ্গার ঘাটগুলিতে ভিড় উপচে পড়ে। সেই কারণেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সেখানেও। শহরের ২৪টি ঘাটে মোতায়েন থাকবে ডিএমজি বা বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনেও প্রস্তুত রাখা হবে ডিএমজি দল, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
মহিলাদের নিরাপত্তা ও রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে টহলদারি আরও জোরদার করা হচ্ছে। শহরজুড়ে ঘুরবে ৬২টি টহলদারি ভ্যান ও পিসিআর ভ্যান। পাশাপাশি মোটরবাইক বাহিনীও থাকবে তৎপর।
উৎসবের আনন্দ যাতে নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেই বার্তাই স্পষ্ট রঙ খেলুন, কিন্তু নিয়ম মেনে। আইনভঙ্গ বা উচ্ছৃঙ্খলতায় কোনও রকম ছাড় দেবে না পুলিশ প্রশাসন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications