Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবারের রাখি উৎসব আনন্দের নয়, মমতাকে কটাক্ষ করলেন অগ্নিমিত্রা

মনে দগদগে ঘা রয়েছে। এবার আনন্দের রাখি উৎসব নয়৷ প্রতিবাদের রাখি উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে কটাক্ষ করে এই কথা বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আজ সোমবার রাখি উৎসব পালন হচ্ছে রাজ্যজুড়ে। তবে সমাজের একটা বড় অংশ আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে রাখি উৎসব পালন করছেন।

এদিন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা রাখি উৎসব পালন করছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় আরজি করে দোষীদের শাস্তি ও নির্যাতিতার মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন হচ্ছে৷ আজও দিনভর মিছিল, জমায়েত, বিক্ষোভ কর্মসূচিতে মুখর রাজপথ।

Agnimitra paul

আরজি কর হাসপাতালে যেভাবে ধর্ষণ, খুনের ঘটনা হয়েছে। রাজ্য সরকার প্রমাণ লোপাট করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য মৃতদেহ সংরক্ষণ করেনি৷ সব কিছু নিয়ে মনে দগদগে ঘা তৈরি হয়েছে। এবারের রাখি অভয়ার জন্য, অভয়ার রাখি৷ বললেন অগ্নিমিত্রা পল।

আজ ভাইরাও সুরক্ষিত নন। বোনেরাও ভাইদের রক্ষা করবে৷ ইতিহাস তৈরি করেছে পশ্চিমবঙ্গ। যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অভয়ার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য। ইতিহাস আগে এরকম কিছু দেখা যায়নি। স্বৈরাচারী শাসকদের অবস্থা কী হয়, ইতিহাস বার বার দেখিয়েছে। জোর গলায় বলেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। অনুরোধ করেছেন অগ্নিমিত্রা। তা না হলে মানুষ সিদ্ধান্ত নেবে। এই দাবি তিনি করেছেন।

তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলা বিরোধী। এটা এখন জানা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও তার বক্তব্যের জন্য কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা৷ উদয়ন গুহ তার বাবাকে চোর সাজিয়ে মন্ত্রী হয়েছেন। এই কথা বলেন অগ্নিমিত্রা পল৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+