সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কুয়াশার চাদর, মাঘের শেষে শীত কি ফের চমক দেবে?
মাঘ মাস প্রায় শেষের মুখে। ক্যালেন্ডার বলছে শীত বিদায়ের পালা, কিন্তু সপ্তাহান্তে সকালবেলা সেই হিসেব উল্টে দিতে পারে কুয়াশা। দক্ষিণবঙ্গের আকাশে ফের ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও জাঁকিয়ে শীত ফেরার কোনও জোরালো সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় সকালের দিকে কুয়াশা পড়বে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও। পাহাড়ি এলাকায় আবহাওয়া আরও খানিকটা বদলাতে পারে দার্জিলিঙে তুষারপাত বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা এক ধাপ বেড়েছে। শুক্রবার শহরের পারদ ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিন ও রাত দুটো তাপমাত্রাই স্বাভাবিকের কিছুটা উপরে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবারে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে সেই ওঠানামা থাকবে ১ থেকে ২ ডিগ্রির মধ্যেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লেই তা কেটে যাবে। আগামী সাত দিন জুড়ে শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত।
দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে। তবে ভোর ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।
সরস্বতী পুজো পেরোতেই রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া আরও স্পষ্ট। আগামী সাত দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। যদিও শনিবার উত্তরবঙ্গে ঘন কুয়াশা নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শীতের আমেজ ক্রমশ ফিকে হচ্ছে, তাপমাত্রাও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। শনিবার বিশেষভাবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার প্রভাব বেশি থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পরই কুয়াশার প্রকোপ বেড়েছে। আকাশ পরিষ্কার থাকলেও রোদ উঠলেই শীতের দাপট দ্রুত কমে যাচ্ছে। উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
এদিকে দক্ষিণবঙ্গে পারদ আরও চড়েছে। রবিবারের মধ্যে সামান্য কমলেও আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়তে পারে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি কিছুটা থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে ঠিকই, তবে তা সীমাবদ্ধ থাকবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications