Pahalgam Terror Attack: হানিমুনে গিয়েছিলেন ওরাও, বেঁচে গেলেন 'কপাল-জোরে', আর একটু দেরী হলেই!
Pahalgam Terror Attack: বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটে রবীন্দ্রনগরের এক নব দম্পতি অনুরাগ মন্ডল ও দীপান্বিতা মন্ডল। জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পহেলগাঁও'তেই। সেদিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলির খবর জানতে পারেন। আর তা শোনার পরেই আতঙ্কে গলা ধরে আসে অনুরাগ মন্ডল ও দীপান্বিতা মন্ডলের। আর দেরি করেনি। দ্রুত হোটেলে ফিরে আসেন। কপাল জোরে বেঁচে যাওয়ার পরেও এখনও আতঙ্কে মন্ডল দম্পত্তি।
ঘ|টনার (Pahalgam terror attack) কথা মনে পড়লেই একেবারে শিউরে উঠছেন। জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার সারাদিন হোটেলই বন্দি ছিলেন আতঙ্কে। এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন তাদের বাবা-মা। কোনো খবর না পেয়ে সারারাত অনিদ্রায় কাটান। আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে। এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায়।

এদিকে ওই নবদম্পতির শ্রীনগরে ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোজ খবর নিতে বাড়িতে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ এবং বালুরঘাট থানার পুলিশ। কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা।
অন্যদিকে দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে পেহেলগাঁওয়ে আটকে পড়া আরও এক বাঙালি পর্যটক। হাওড়ার বালির পাঠকপাড়ার বিনয় বাদল দীনেশ নগরের বাসিন্দা পিন্টু সরকার। প্রথমবার তাঁরা সপরিবার কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। কিন্তু যা দেখলেন ও শুনলেন তা তাঁর মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে। মঙ্গলবার তাঁরা জম্মু-কাশ্মীর পৌঁছে পেহেলগাঁও রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথে তাঁরা আটকে পড়েন। পরে জানতে পারেন যে সেখানে জঙ্গি হানা হয়েছে। সেই কারণেই তাঁরা আটকে রয়েছেন।
পিন্টু জানান, অনেকদিন ধরে তাঁদের কাশ্মীর বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে পৌঁছেও ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তাঁরা এখন আতঙ্কে রয়েছেন। দু:স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে। এখন তাঁরা দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। পরিবারের লোকজনও তাঁদের ফেরার অপেক্ষায় দিন গুনছেন। এক ভিডিও বার্তায় আটকে পড়া পর্যটকরা জানান, পেহেলগাঁও থেকে দু'তিন কিলোমিটার দূরেই তাঁরা একটি হোটেলে রয়েছেন। খুবই আতঙ্কের মধ্যে তাঁদের দিন কাটছে। সকলেই এখন বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন।
Pahalgam terror attack: যোগাযোগ করা যাচ্ছে না অনেকের সঙ্গে
অন্যদিকে এখনও পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন জায়গায় আটকে আছেন বহু বাঙালি পর্যটক। ঘ|টনার পর থেকেই এমন অনেকেই আছেন তাঁদের সঙ্গে পরিবার যোগাযোগ করতে পারছেন না বলে খবর। যদিও নবান্নের সঙ্গে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই খবর।












Click it and Unblock the Notifications