বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

শীতের বিদায়ের পর বসন্তের নরম আমেজে মেতে উঠেছিল বাংলার মানুষ। তবে এই মনোরম আবহের মাঝেই আচমকা বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবি। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ফাল্গুনের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের আকাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই শনিবার বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির দেখা মিলেছে। এর জেরেই নতুন সপ্তাহের শুরুতেও আবহাওয়ায় অস্থিরতা বজায় থাকার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও। এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, আগামী দু' থেকে তিন ঘণ্টার মধ্যেই কলকাতা ও দুই ২৪ পরগনায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে।

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবেই বসন্তের মাঝামাঝি সময়ে এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই বৃষ্টির কারণে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানানো হয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগাম জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে বসন্তের আবহে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+