বাংলায় নিষিদ্ধ হল ‘দ্য কেরালা স্টোরি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বর্তমানে খবরের শিরোনামে রয়েছে 'দ্য কেরালা স্টোরি’। সিনেমাটি মুক্তি পাওয়ার পরও কিন্তু নানান বিতর্ক নিয়ে লেগে রয়েছে। এবার বাংলায় নিষিদ্ধ হল 'দ্য কেরালা স্টোরি’ ছবিটি। নবান্ন থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়ে জানিয়েছেন, রাজ্যের শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে 'দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করা হল। এই সিনেমাটিতে এমন অনেক দৃশ্য দেখানো হয়েছে যা রাজ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই রাজ্যে ব্যান করা হল ছবিটি।

সিনেমাটি মূলত কেরলের ৩২ হাজার নিখোঁজ মেয়েদের গল্প যাদের প্রথমে মগজ ধোলাই করা হয়েছিল এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়েছিল এবং পরে আইএসআইএস সন্ত্রাসী বানানো হয়েছিল। একই সঙ্গে ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। আসন্ন সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ মে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় রয়েছেন বিপুল শাহ। তবে ছবিটি নিয়ে শুধু সিপিআইএমই নয়, ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন কংগ্রেসও।

সিনেমাটির যাতে মুক্তি আটকানো যায় তার জন্য কেরল সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল কংগ্রেস। দলের সাংসদ শশী থারুর জানান,এই সিনেমা অনেকটাই মিথ্যা। এর ফলে সংখ্যালঘু শ্রেণীর ভাবাবেগে আঘাত লাগতে পারে। পাশাপাশি সরব হয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাথীসান, তিনি জানান, এই ছবি জুড়ে শুধু মিথ্যাচার। এটি পুরোপুরিভাবে আমাদের রাজ্য ও একটি ধর্মের মানুষের অপমান।

বলা বাহুল্য, এই ছবির গল্প নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে ছবিটি সেই সব মেয়েদের গল্প যারা নার্স হওয়ার স্বপ্ন দেখে কিন্তু তারা আইএসআইএসের সন্ত্রাসী হয়ে ওঠে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। 'দ্য কেরালা স্টোরি'-এর ট্রেলারে ব্রেন ওয়াশ, লাভ জিহাদ, হিজাব ও আইএসআইএস-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তা নিয়ে অনেকেই কিন্তু প্রতিবাদ করেছেন।












Click it and Unblock the Notifications