মন্দারমণিতে বিশালাকৃতি নীল তিমির মৃতদেহ, কিন্তু বঙ্গোপসাগরে এই প্রকাণ্ড প্রাণীর উপস্থিতি নিয়ে সংশয়

মন্দারমণিতে বিশালাকৃতি নীল তিমির মৃতদেহ, কিন্তু বঙ্গোপসাগরে এই প্রকাণ্ড প্রাণীর উপস্থিতি নিয়ে সংশয়

মন্দারমণিতে বিশালাকৃতি তিমির দেহ উদ্ধার। এদিন সকালে সমুদ্র সৈকতে ওই মৃত তিমিটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে এটিকে নীল তিমির একটি প্রজাতি বলে মনে করছে বন দফতর। যদিও বঙ্গোপসাগরের তিমির উপস্থিতির কথা আগে কখনও জানা যায়নি। তাই বর্তমানে এই বিশালাকৃতি মাছের আসল পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যায় বিশেষজ্ঞদের।

মন্দারমণিতে বিশালাকৃতি নীল তিমির মৃতদেহ, কিন্তু বঙ্গোপসাগরে এই প্রকাণ্ড প্রাণীর উপস্থিতি নিয়ে সংশয়

দিঘার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে প্রাথমিকভাবে বলা হয়েছে যে খাদ্যাভাবের কারণেই হয়তো বঙ্গোপসাগরের উপরের দিকে উঠে এসেছে তিমিটি। তাছাড়া কিছুদিন আগে আম্ফান ঘূর্ণিঝড়ের কারণে তিমিটি পথ হারিয়ে এখানে চলে আসতে পারে বলেও মনে করছেন অনেকে। কিন্তু তার মৃত্যুর কারণ নিয়ে সংশয় কাটছে না। বর্তমানে গভীর সমুদ্রে এখন ট্রলার, জাহাজ চলার পরিমাণও অনেকটাই কম। তাই কি করে এই বিশালাকার সামুদ্রিক প্রাণীটির মৃত্যু হল তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা।

সাধারণত প্রশান্ত মহাসাগরে এই ধরণের তিমির প্রজাতি দেখা যায় । প্রসঙ্গত, ২০১২ সালে দিঘা মোহনার সৈকতে মৃত নীল তিমি এসে উঠেছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দিঘা শাখা তার কঙ্কালও সংরক্ষণ করেছে। এটিও সংরক্ষণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই তিমিটির লম্বায় অন্তত ৩৫ ফুট। চওড়াও প্রায় ১০ ফুটেরও বেশি। মুখের গোল অংশের উচ্চতা প্রায় পাঁচ ফুট। এদিন সকালে প্রকাণ্ড এই তিমি উদ্ধারের খবর পেয়ে তা দেখতে সমুদ্র তীরে ভিড় জমান আশপাশের গ্রামের প্রচুর লোকজন। মৎস্যজীবীরা জানিয়েছেন উদ্ধার হওয়া তিমিটির ওজন আনুমানিক প্রায় এক হাজার কিলোর বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+