পুজোর আগেই টেট পরীক্ষার ফল, মঙ্গলবার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ! বড় ঘোষণা পর্ষদের তরফে

শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই প্রায় ২৪ হাজার শিক্ষক নিয়োগ করার ঘোষণা করেছেন তিনি। কার্যত রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণাতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন লক্ষাধিক চাকরিপ্রার্থী।

শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই প্রায় ২৪ হাজার শিক্ষক নিয়োগ করার ঘোষণা করেছেন তিনি। কার্যত রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণাতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন লক্ষাধিক চাকরিপ্রার্থী।

শুধু তাই নয়, কবে কীভাবে নিয়োগ প্রক্রিয়া এগোবে তা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে টেট সংক্রান্ত একাধিক তথ্য নিয়ে ধোঁয়াশা কাটাল পর্ষদ। যা কিছুটা হলেও স্বস্তির আবহ লক্ষধিক চাকরি প্রার্থীদের মধ্যে।

মঙ্গলবার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ

মঙ্গলবার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ

মঙ্গলবার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আগামী মঙ্গলবার তা করা হবে। পর্ষদের ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফে। সেখানে বিস্তারিত ভাবে কাউন্সেলিংয়ের তথ্য দেওয়া থাকবে বলে জানানো হয়েছে।

খুব শীঘ্র টেট পরীক্ষার ফল

খুব শীঘ্র টেট পরীক্ষার ফল

খুব শীঘ্র টেট পরীক্ষার ফল। এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফে। পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে জানানো হয়েছে যে জানুয়ারি মাসে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সে ফলাফল প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী যেমন ভাবে জানিয়েছেন তেমন ভাবেই কাজ এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে পুজোর আগে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার আগে সমস্ত প্রশ্নের উত্তর আগে প্রকাশিত হবে। ওয়েবসাইটে তা তুলে ধরা হবে। এরপর টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই হওয়া এই পরীক্ষাতে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

মেধার ভিত্তিতে হবে নিয়োগ

মেধার ভিত্তিতে হবে নিয়োগ

মেধার ভিত্তিতে নিয়োগ হবে। ফের একবার স্মরণ করিয়ে দিল পর্ষদ। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির শেষ নেই। তৃণমূল নেতা-মন্ত্রীদের আত্মীয়দের চাকরি পাওয়ার ভুয়ো ভুয়ো অভিযোগ রয়েছে। যা গত বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয় বিরোধীদের। এই অবস্থায় গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, কোনও সুপারিশ কাজে লাগবে না। নিয়োগ হবে মেধার ভিত্তিতেই। আজও সেই বিষয়টিকেই তুলে ধরা পর্ষদের তরফে। বলা হয়েছে, 'পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখুন। মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র পাবেন।'

এক নজরে মুখ্যমন্ত্রীর ঘোষণা

এক নজরে মুখ্যমন্ত্রীর ঘোষণা

শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই এই সংক্রান্ত ঘোষণা করেন। তিনি বলেন, আপার প্রাইমারিতে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আর প্রাইমারিতে ১০ হাজার। অর্থাৎ দুর্গাপুজোর আগেই বাংলায় প্রায় ২৪ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভোট মিটলেও আরও শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

রাজ্যের একাধিক স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাতে শিক্ষকের একটা বড় ঘাটতি পূরণ হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কর্মসংস্থানেও বাংলা পথ দেখাবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+