শাঁখা-সিঁদুর দেখেই ওরা...শিউরে ওঠার মতো অভিজ্ঞতা! পহেলগাঁও'তে জঙ্গিদের গুলিতে নিহত তিন বাঙালি পর্যটক
Pahalgam terror attack: রক্তাত্ত কাশ্মীর (Jammu-Kashmir)। ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠল পহেলগাঁও। আরও এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বাংলার আরও দুজনের। ঘটনার পরেই মঙ্গলবার বৈষ্ণবঘাটার বাসিন্দ বিতান অধিকারীর মৃত্যুর খবর সামনে আসে। জানা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে আরও দুই বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। একজন বেহালার সখেরবাজারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তাঁর নাম সমীর গুহ বলে জানা যাচ্ছে। অন্যদিকে পুরুলিয়ারও এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে বর্তমানে জম্মু-কাশ্মীরে (Pahalgam terror attack) বহু পর্যটক আটকে আছেন বলে জানা যাচ্ছে। নবান্নের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পর্যটকদের ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি করা হয়েছে।

Pahalgam terror attack: মৃত সখেরবাজারের এক বাসিন্দা
গত কয়েকদিন আগেই সমীরবাবু কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। কিন্তু এমন ভাবে যে সব শেষ যাবে হয়ে তা কল্পনাতেও ভাবতে পারেননি পরিবার। অন্যদিকে এই খবর পৌঁছতেই শোকের ছায়া বেহালা সখেরবাজারে।
Pahalgam terror attack: মৃত গোয়েন্দা আধিকারিক
মৃতদের মধ্যে আছে বাংলার গোয়েন্দা আধিকারিক মনীশ রঞ্জন মিশ্র। তিনি ঝালদা পুরসভার ৫নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা। মঙ্গলবারই কাশ্মীর পৌঁছেছিলেন। যাওয়ার কথা ছিল অমরনাথ। কিন্তু পাহেলগাঁও'তে যাওয়াই কাল হল। জঙ্গিদের হাতে মৃত মনীশ। জানা যাচ্ছে, গোয়েন্দা দফতরে কর্মরত ছিলেন মনীশ। কাজের জন্যে পরিবার নিয়ে হায়দরবাদেই থাকতেন মৃত মনীশ রঞ্জন মিশ্র। এই ঘটনা সামনে আসার পরেই পরিবারের সদস্যরা সড়কপথেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনায় শোকের ছায়া পুরুলিয়ায়।
#WATCH | J&K | Visuals from Lal Chowk in Srinagar; the Chamber & Bar Association Jammu has called for a complete shutdown in view of the #PahalgamTerroristAttack pic.twitter.com/F7fV8SX2Of
— ANI (@ANI) April 23, 2025
Pahalgam terror attack: একেবারে টার্গেট করা হয়েছে পরিচয় জেনে
বৈষ্ণবঘাটার বাসিন্দ বিতান অধিকারীর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বৈষ্ণবঘাটায়। জানা যাচ্ছে, আজ বুধবারই দেহ ফেরানো হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেহ ফেরানো সহ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে বেড়াতে গিয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতা হবে তা ভাবতেই পারেননি মৃত বিতানের স্ত্রী। তিনি জানিয়েছেন, জঙ্গিদের বেছে টার্গেট করে। শাখা-সিঁদুর যাদের হাতে আছে তাঁদেরকেই মারা হয় বলেও ভয়ঙ্কর কথা শুনিয়েছেন। যা শিউরে ওঠার মত।
Pahalgam terror attack: বহু পর্যটক আটকে
যা খবর, বর্তমানে বহু বাঙালি পর্যটক শ্রীনগর সহ উপত্যকার বিভিন্ন অংশে আটকে আছেন। ফিরতে এএকেবারে হিমশিম অবস্থা। স্থানীয় পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ বলে খবর।












Click it and Unblock the Notifications