রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, খালে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত বহু, আসল কারণ কী?
করুণাময়ীর দিকে আসার পথে রাজারহাট হাড়োয়া খালের ধারে শুক্রবার সকালে উল্টে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বাসের ভেতরে থাকা যাত্রীদের আর্তচিৎকারে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আহত হয়েছেন বহু যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গুরুতর আহতের সংখ্যা অন্তত ১৬ জন। তবে আহতের সংখ্যা বেড়ে ৪০ থেকে ৫০ পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে রওনা হয়েছিল বাসটি। হাড়োয়া এলাকার কাছে একটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রেলিং ভেঙে খালে পড়ে যায়। বাসটি তখন যথেষ্ট গতি নিয়ে এগোচ্ছিল বলে স্থানীয়দের দাবি। তাঁদের প্রাথমিক অনুমান হয় বাসটি সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে, অথবা চালকের কোনো ভুল ঘটে।
চালক ও খালাসির ঘুমের ঘোর, অসতর্কতা নাকি অতিরিক্ত গতি ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্যপ ছিলেন কি না, তাও পরীক্ষা করা হচ্ছে।
এক আহত যাত্রী জানিয়েছেন
"অফিসে যাওয়ার জন্য প্রতিদিন এই বাসেই উঠি। আজ হঠাৎ দেখি বাসটা পাশ কাটাতে গিয়ে উল্টে খালে পড়ে গেল। সবকিছু ঘটল কয়েক সেকেন্ডের মধ্যে। অনেকে প্রচণ্ড আহত হয়েছেন।"
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ "রাস্তায় রেষারেষির জেরেতেই এই দুর্ঘটনা।"
তাঁরা বলেন, যাত্রীদের আর্তনাদ শোনামাত্রই তাঁরা দৌড়ে গিয়ে বাসের জানালা ও দরজা ভেঙে একে একে আহতদের উদ্ধার করেন।
বাসের ভিতর আরও কেউ আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
রাজারহাট এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাস চলাচলের নিরাপত্তা ও চালকদের দায়িত্ব নিয়েও ফের নতুন করে প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications