বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন
রাজ্যজুড়ে গরমের দাপট বেড়েই চলেছে। শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল শহরে যে তাপমাত্রা ছিল সেই তুলনায় আজ কলকাতায় প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে গরমের সাথে সাথে অস্বস্তিও বাড়বে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরে হালকা ভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
অন্যদিকে আবার, উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলায় স্বস্তির খবর আছে। জলপাইগুড়ি,দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে হালকা বৃষ্টি ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, রাজ্যের কিছু কিছু জায়গায় আবার তাপমাত্রা ইতিমধ্যেই ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে গরমের তীব্রতা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications