শীতের ব্যাটিং শুরু! উত্তরবঙ্গে নামল ৪ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে কতটা নামবে তাপমাত্রা? জানুন আবহাওয়ার বড় আপডেট

ইতিমধ্যেই প্রায় সমস্ত জায়গাতেই শীতের আমেজ স্পষ্ট। বিশেষ করে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের জেলাগুলিতে। তাপমাত্রা কমে অনেক জায়গায় ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে । সকাল ও সন্ধ্যায় ঠান্ডার তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে।

কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতেও শীতের অনুভূতি দ্রুত পাওয়া গেলেও আলিপুর আবহাওয়া অফিসে জানিয়েছে যে, আগামী এক সপ্তাহের মত দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই শীতের ধাক্কা আরও কয়েকদিন ধরে চলবে। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার একটু কম থাকবে। আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, এ বছরও শীত স্বাভাবিক ভাবেই পড়বে।

আজ ভোরবেলা কলকাতায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী সাত দিনে কলকাতার রাত থেকে ভোরের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। সকাল ও সন্ধ্যার সময় যথেষ্ট ঠান্ডা থাকবে এবং দিনভর উত্তুরে হাওয়া বইবে।

উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডার দাপট শুরু হয়ে গেছে। দার্জিলিঙে ঠান্ডা বেড়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কোচবিহারেও পারদ ৯ ডিগ্রিতে নেমেছে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+