কলকাতায় শীতের বিদায় ঘণ্টা! বাড়ছে তাপমাত্রা, কবে থেকে গরম শুরু? জানাল হাওয়া অফিস

বাংলায় কার্যত বিদায়ের পথে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে যে, সকাল এবং রাতের দিকের তাপমাত্রা হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হলেও সেই তাপমাত্রা আর বেশিদিন টিকবে না। কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার আর কোনও সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়তে শুরু করবে। সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ এই সপ্তাহ থেকেই গরমের শুরু।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবারের পর থেকে উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করবে।

দক্ষিণবঙ্গের তুলনায় আবার উত্তরবঙ্গ কিছুটা ঠান্ডাই থাকবে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে শীতের আমেজ এখনও কিছুদিন ধরে বজায় থাকবে। শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের তাপমাত্রায় সেরকম বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

রাজ্য জুড়ে আবার কুয়াশার দাপট আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েক দিনও সেই ধারাই বজায় থাকবে। তবে ভোর বেলার দিকে দৃশ্যমানতা সামান্য কম থাকতে পারে। আপাতত বৃষ্টিপত্ হওয়ার কোনও পূর্বাভাস নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+