বাংলায় বাড়ছে তাপমাত্রা, চলতি সপ্তাহেই কী বৃষ্টির সম্ভাবনা? কী বলছে হাওয়া অফিস? জেনে নিন
রাজ্যের আবহাওয়ার মেজাজ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনায় কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

কোথায়, কবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ২৩ এবিং ২৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজ্যের পূর্ব এবং পশ্চিমাঞ্চলের কিছু জেলায়।
২৩ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়াতে ধরা পড়েছে। সেখানে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং-এ পারদ নেমে হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে আবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসে।
দক্ষিণবঙ্গে আগামী দু'দিনে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে ওঠানামার সম্ভাবনা খুব কম।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা আজ সন্ধ্যার মধ্যে কিছুটা শক্তি বাড়াতে পারে। তবে আপাতত এর কারণে রাজ্যে বড়সড় আবহাওয়া পরিবর্তনের কোনওরকম সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী সাত দিন মোটের উপর শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলে।












Click it and Unblock the Notifications