West Bengal Weather Update: আরও দুই থেকে তিন ডিগ্রি...! কিন্তু এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়? কী বলছে হাওয়া অফিস
West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ। শনিবার থেকেই কমছে তাপমাত্রা। ইতিমধ্যে ২০-র নীচে নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। আজ সোমবারও সকাল থেকেই কলকাতায় শীতের আমেজ। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতই তাপমাত্রা নীচের দিকে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়!
কী বলছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ? আবহাওয়াবিদরা বলছেন, বাংলায় শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে।

West Bengal Weather Update: ২০ এর নীচে তাপমাত্রা
আজ সোমবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে (West Bengal Weather Update) । জানা যাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রি আরও কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কারণ উত্তরে হাওয়া ঢুকতে আর বাধা নেই। আর এরপরেই তাপমাত্রা গ্রাফ নীচের দিকে।
এমনকি দক্ষিণের জেলাগুলি থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে বলেও পূর্বাভাস। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকাল এবং রাতের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে বাংলা। ফলে এই সময়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
উত্তরবঙ্গের তাপমাত্রাও কমতে শুরু করেছে। সন্ধ্যা এবং ভোরের দিকে ঠান্ডা হাওয়া শরীরে শিহরণ জাগাচ্ছে (West Bengal Weather Update) । আলিপুর যাওয়া অফিস জানিয়েছে, সমস্ত জেলাতেই উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে চলতি সপ্তাহে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে, মালদহ, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।
এWest Bengal Weather Update: এখনই নয় জাঁকিয়ে ঠান্ডা
নভেম্বরের মাঝামাঝি সপ্তাহে পৌঁছে গেলেও এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। (West Bengal Weather Update) রয়েছে ঠান্ডার আমেজ। সকাল এবং রাতের দিকে বাড়ছে ঠান্ডার অনুভূতি। বেলা গড়ালেই বদলে যাচ্ছে পরিস্থিতি। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে? হাওয়া অফিস জানাচ্ছে, জাঁকিয়ে ঠান্ডার জন্য আরও কয়েকদিন বাংলার মানুষকে অপেক্ষা করতে হবে। এমনকি পশ্চিমী ঝঝার কারণে শীতে বাঁধা হতে পারে বলেও আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications