কু-প্রস্তাবে রাজি না হাওয়ায় বাড়িতে ঢুকে মাধ্যমিক ছাত্রীর মুখে অ্যাসিড!

রাজ্যে ফের অ্যাসিড হামলা। কু-প্রস্তাবে রাজি না হাওয়ায় বাড়িতে ঢুকে ঘুমন্ত ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারল এক যুবক।

পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি : রাজ্যে ফের অ্যাসিড হামলা। কু-প্রস্তাবে রাজি না হাওয়ায় বাড়িতে ঢুকে ঘুমন্ত ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। মাধ্যমিকের ওই ছাত্রী যখন বোনেদের সঙ্গে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখনই এই সাঙ্ঘাতিক ঘটনা ঘটে। মুখের একদিক পুড়ে গিয়েছে ওই ছাত্রীর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক দিগ্বিজয় প্রধানকে।[অ্যাসিড হামলার শিকার এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]

অভিযুক্ত যুবক দিগ্বিজয় সিং বিবাহিত। তা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ মাধ্যমিকের ওই ছাত্রীকে উত্যক্ত করত সে। বাড়িতেও এ কথা জানিয়েছিল মাধ্যমিকের ওই ছাত্রী। প্রতিবেশী ওই যুবককে সাবধানও করা হয়েছিল। কিন্তু তারপর প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ছাত্রীটির মুখে অ্যাসিড ছুড়ে মারল সে।

কু-প্রস্তাবে রাজি না হাওয়ায় বাড়িতে ঢুকে মাধ্যমিক ছাত্রীর মুখে অ্যাসিড!

পুলিশ এই ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। অ্যাসিডে দগ্ধ ছাত্রী স্থানীয় গ্রামীণ হাসপাতাল ভর্তি। দু'দিন পরে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে এই ঘটনায় অনিশ্চিত হয়ে পড়ল তার পরীক্ষা দেওয়াও। অভিযোগ, গত এক বছর ধরে ওই ছাত্রীকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল দিগ্বিজয়। বারবার বারণ করা সত্ত্বেও কোনও কথা কানে তোলেনি সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+