Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বই খুলে বাড়িতে বসেই পরীক্ষা দিক মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা! শিক্ষামন্ত্রীর কাছে জমা পড়ল রিপোর্ট

জনমত বলছে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। সেই মতামতে গুরুত্ব দিয়েই রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। গত কয়েকদিন আগে নবান্নে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইন্টারনাল অ

জনমত বলছে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। সেই মতামতে গুরুত্ব দিয়েই রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। গত কয়েকদিন আগে নবান্নে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে হবে নম্বর। কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে তা ৭ দিনের মধ্যে জানানো হবে।

হলে বসে প্রশ্নপত্র-উত্তরপত্রে পরীক্ষা না দিয়ে কীভাবে মূল্যায়ণ হবে পরীক্ষার্থীদের, সে বিষয়ে পরামর্শ দেওয়ার কথা ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটির।

 বাড়িতে বসে বই খুলে পরীক্ষা

বাড়িতে বসে বই খুলে পরীক্ষা

এই বিষয়ে যখন বিশেষজ্ঞ কমিটি ভাবণ চিন্তা করছে তখন বেশ কয়েকটি পরামর্শ জমা পড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। যেখানে বলা হচ্ছে হে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুই ক্ষেত্রেই পড়ুয়ারা বাড়িতে বসে বই খুলে পরীক্ষা দিক। এমনটাই পরামর্শ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। এবছর টেস্ট পরীক্ষাও হয়নি। একেবারে কিছু না লিখে মার্কশিট পেলে পড়ুয়াদের কেরিয়ারের নানা বাধাবিপত্তি আসতে পারে। শিক্ষামন্ত্রীকে পাঠানো সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরীক্ষা সংক্রান্ত লিখিত প্রস্তাবে এ কথাই উল্লেখ করা হয়েছে।

অনলাইনের মাধ্যমেও পরীক্ষা নেওয়া দরকার

অনলাইনের মাধ্যমেও পরীক্ষা নেওয়া দরকার

বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেও পরীক্ষা নেওয়া দরকার। সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু। বলেন, "কিছু নম্বরের হলেও বাড়ি থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া দরকার।" পর্ষদ ও সংসদসূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে কিছুদিনের মধ্যেই পরীক্ষা ব্যতীত মূল্যায়ন পদ্ধতি ঘোষণা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সঙ্গে যেন সিবিএসই-র মূল্যায়নের মিল থাকে। রাজ্যের ছাত্রছাত্রীরা দেশের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে বসতে পারে, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

জনতা চাইছে না পরীক্ষা

জনতা চাইছে না পরীক্ষা

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা ঠিক হবে কিনা তা নিয়ে জনতার মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল বিকেল থেকে আজ দুপুর ২টো পর্যন্ত ছিল সময়। সেই ইমেলে ৩৪ হাজার ইমেল জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে ৮৩ শতাংশ মতামত বলছে মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না। আর ৭৯ শতাংশ ইমেল বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না।

বাতিল মাধ্যমিক পরীক্ষা

বাতিল মাধ্যমিক পরীক্ষা

বাতিল করে দেওয়ার হল মাধ্যমিক পরীক্ষা। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যে করোনা পরিস্থিতি যেমন তাতে ৮৩ শতাংশ জনমত বলছে করোনা পরীক্ষা এখন নেওয়া ঠিক হবে না। জনতার সেই মতামতকেই সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। যদিও প্রথমে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।

বাতিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

বাতিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

বাতিল করা হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু জনতার মতামত বলছে এই পরিস্থিতিতে স্কুলে গিয়ে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। প্রথমে নিজ নিজ স্কুলে পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটাতে রাজি নয় জনতা। তাই বাতিল করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা

কীভাবে মূল্যায়ণ

কীভাবে মূল্যায়ণ

কীভাবে মূল্যায়ণ দুটি বড় পরীক্ষা বাতিল করা হলেও কীভাবে তাঁদের মূল্যায়ণ করা হবে তা এখনও জানানো হয়নি। ৭ দিনেরমধ্যে সেই মূল্যায়ণের মাপকাঠি তৈরি করে রাজ্য সরকার জানাতে বলেছেন। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নিয়ে আলোচনা করে এক্সপার্ট কমিটিও তাতে মতামত দেবে বলে জানিয়েছেন মমতা। সিবিএসসি এই নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটা জেনেই তবেই মূল্যায়ণের মাপকাঠি নির্দিষ্ট করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+