Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্যাক্সিতে উঠলেই নুন্যতম ভাড়া হোক ৫০ টাকা! এই দাবিতে লাগাতার ধর্মঘটে ট্যাক্সি, ওলা এবং উবার

ট্যাক্সিতে উঠলেই নুন্যতম ভাড়া হক ৫০ টাকা! এই দাবিতে লাগাতার ধর্মঘটে ট্যাক্সি, ওলা এবং উবার

প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ফলে ক্রমশ খরচ বাড়ছে। এই অবস্থায় আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। আর সেই কারনে লাগাতার ধর্মঘেটর ডাক ওলা এবং উবারের। ধর্মঘটে সামিল হচ্ছে হলুদ ট্যাক্সিও। আগামী ২২ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে মালিক সংগঠনগুলির তরফে। ২৪ ঘন্টার ধর্মঘটে প্রভাব পড়বে সড়ক পরিবহনে। বিশেষ একযোগ ট্যাক্সি, ওলা এবং উবার এই ধর্মঘটে সামিল হওয়াতে রাস্তায় বেরিয়ে কিছু না পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর ফলে চূড়ান্ত ভোগান্তির স্বীকার হতে পারেন সাধারণ মানুষ।

ট্যাক্সিতে উঠলেই নুন্যতম ভাড়া হোক ৫০ টাকা! এই দাবিতে লাগাতার ধর্মঘটে ট্যাক্সি, ওলা এবং উবার

আজ মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকে বসে পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। সেখানেই ২৪ ঘন্টার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত সরকার না নিলে বৃহত্তর আন্দোলনের পথে তাঁরা হাঁটতে বাধ্য হবেন বলে কার্যত হুঁশিয়ারি কো-অর্ডিনেশন কমিটির। কমিটির দাবি, দীর্ঘ কয়েক বছর হয়ে গিয়েছে হলুদ ট্যাক্সিতে নুন্যতম ভাড়া ৩০ টাকা রয়েছে। ভাড়া এক থাকলেও প্রত্যেকদিনই কার্যত বেড়েছে জ্বালানির দাম। শুধু জ্বালানি নয়, অন্যান্য জিনিসের দামও ক্রমশ বাড়ছে। এই অবস্থায় নুন্যতম এই ভাড়াতে গাড়ি চালানো তাঁদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না বলেই অভিযোগ। আর সেই কারনেই এই ধর্মঘটে সামিল হচ্ছেন বলে জানিয়েছেন মালিক এই সংগঠন। হলুদ ট্যাক্সির সঙ্গেই ধর্মঘটে সামিল হচ্ছে ওলা উবের। বিভিন্ন সময় তাঁদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু তাঁদের বিষয়ে কোনও পদক্ষেপ সরকার নিচ্ছে না বলে দাবি।

গত কয়েকদিন আগেই ভাড়া বৃদ্ধিতে লাগাতার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তিনদিনের ধর্মঘটের পথে হেঁটে ছিল বাস-মিনিবাস মালিক সংগঠনগুলি। যদিও সরকারের তরফে নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরেই লাগাতার বাস ধর্মঘট তুলে নেয় মালিক-সংগঠনগুলি। এক্ষেত্রেও সরকারকে ভাড়া বৃদ্ধি সহ একাধিক বিষয়ে তাঁদের দাবি জানানো হয়েছে। আলোচনার রাস্তাও খোলা আছে। সরকার তাঁদের দাবি মেনে নিলে ধর্মঘট তুলে নেওয়ার আশ্বাস পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটির।

সরকারের কাজে ট্যাক্সি মালিকদের দাবি হলুদ ট্যাক্সিতে উঠলেই নুন্যতম ভাড়া হোক ৫০ টাকা। এখন যা মাত্র ৩০ টাকা। এক ধাক্কায় ২০ টাকা নুন্যতম ভাড়া বৃদ্ধির দাবি। প্রথম দু'কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে। রাজ্য পরিবহণ দফতরের কাছে ইতিমধ্যে ই দাবি জানিয়ে এক্টী ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনও আশ্বাস দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+