এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে চিঠি ট্যাক্সি চালক ও মালিকদের সংগঠনের
এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে চিঠি ট্যাক্সি চালক ও মালিকদের সংগঠনের
শহরের বাস ও মিনিবাস ভাড়া বাড়ানোর দাবির পর এবার শহরের ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবিতে সরব টাকি সংগঠনগুলি। ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা দিতে হবে যাত্রীদের, এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবার চিঠি দিল রাজ্যের বাম ট্যাক্সি সংগঠনগুলি।

পাশাপাশি, প্রতি কিলোমিটার ভাড়া ২৫ টাকা করে ভাড়া করার দাবিও জানিয়েছে তারা। প্রসঙ্গত, শহর জুড়ে ঘুরে বেড়ায় হলুদ রঙের যে ট্যাক্সি, তাতে কোথাও যেতে গেলে মিটার পিছু দিতে হয় ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারের এই ৩০ টাকায় যাওয়া যায়। তারপরের প্রতি কিলোমিটারন পিছু ১৫ টাকা করে ভাড়া গুনতে হয় যাত্রীদের।
এবার সেই ভাড়াই বাড়ানোর দাবি তোলা হয়েছে। এর আগে ঠিক একই দাবি করেছিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।
এআইটিইউসি অনুমোদিত টাক্সি সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, 'ভাড়া বাড়ানোর আবেদন জানিয়ে আমরা মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছি। সরকার আলোচনা করে দেখুক। যেভাবে ডিজেলের দাম বাড়ছে তাতে গাড়ি নামানোই দায়।'












Click it and Unblock the Notifications