২৬-এর ভোটে BJP জিতলে বাংলায় ফিরবে 'টাটা'! প্রতিশ্রুতি শুভেন্দুর, বললেন 'গুড M, ব্যাড M' এর কথা, কারা তাঁরা?
২০২৬ সালেই বাংলায় শুরু হতে চলেছে বিধানসভা ভোট। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। এই সমস্ত কিছুর মধ্যেই বড় এক দাবি করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু, এসআইআর নিয়ে মিথ্য়াচারের অভিযোগে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন। আর সেখানেই তিনি বলেন, ২০২৬ সালে বিজেপি যদি বিধানসভা ভোটে জিতে তাহলে রাজ্যে বিনিয়োগের জন্য টাটা গ্রুপকে ফিরিয়ে আনা হবে। হ্যাঁ, ঠিক এমনটাই প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল পার্টিকে হারানোর জন্য মানুষকে একজোট হতে আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার বর্ধমানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, "রতন টাটা বলে গিয়েছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করা হলো। কিন্তু আমি খারাপ M-কে ছেড়ে ভাল M-এর কাছে যাচ্ছি। রতন টাটা বলেছিলেন, খারাপ M-এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভাল M-এর নাম নরেন্দ্র মোদি।"
২০০৮ সালের টাটা মোটরসের সিঙ্গুর থেকে ন্যানোর কারখানা গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, " আমি কথা দিচ্ছি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে টাটা কোম্পানি বাংলায় বড় অঙ্কের বিনিয়োগ করবে। এত অনৈতিকভাবে তাদের আর কখনও চলে যেতে হবে না। আমরা ওএমআর শিটের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করব, যেখানে কোনও ঘুষ অথবা দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী লোকজন থাকবে না। রাজ্য এখন ৮ লক্ষ কোটি টাকার ঋণে ভুগছে, ২.১৫ কোটি মানুষজন বেকার, ৬০ লক্ষ অভিবাসী এখন শ্রমিক। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই সমস্ত কিছু অতীত হয়ে যাবে এবং বাংলা অর্থনৈতিক অগ্রগতি দ্রুত পথে এগিয়ে যাবে।" কিন্তু রাজ্যে জনগণকে টাটা কোম্পানির ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তা আগের জায়গা সিঙ্গুরেই ফেরান হবে কিনা তা নিয়ে কিছু বলেননি শুভেন্দু।
এসআইআর নিয়েও তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, "বাংলাদেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অবৈধ এপিক, অবৈধ রেশন কার্ড করে যারা ভোটার তালিকায় নাম তুলেছিল, তারা হল বাংলাদেশি মুসলিম লোকজন। তাদের নাম আর ভোটার তালিকায় থাকবে না।" নির্বাচন কমিশন আবার গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, এমন মন্তব্য করেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications