ভোটের সময় ভোট চাওয়া হচ্ছে, আর অধিকারের সময় বঞ্চনা! নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে মোদীকে সহনশীলতার পাঠ অধীরের

দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাতেই হওয়া উচিত। এদিন বহরমপুরে এমনটাই মন্তব্য করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। প্রধানমন্ত্রী মোদীকে তিনি সহনশীলতার পাঠও দেন।

অধীর চৌধুরী রাজ্য জুড়ে বিস্ফোরণ ও বাজি উদ্ধার নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, আজকে পুলিশ না ফুলিশ সেটা এখন দেখা দরকার। পুলিশ মন্ত্রী ঠিক করে দেন, কাকে ধরা হবে না হবে। সিআইডিকে দিয়ে তদন্তও ধোকা দেওয়ার জন্য, মন্তব্য করেছেন তিনি। অধীর চৌধুরী বলেছেন বারুদের স্তুপের ওপরে দাঁড়িয়ে রয়েছে বাংলা।

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে মোদীকে সহনশীলতার পাঠ অধীরের

বিস্ফোরণকে ডিফেন্ড করতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যকেও কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বাংলায় বোমা বিস্ফোরণের জন্য গরম দায়ী, যদি সৌগত রায়ের মতো পন্ডিত এ ধরনের কথা বলেন, তাহলে তার পেপার রেডি করে জমা দেওয়া উচিত।

অধীর বলেন, পৃথিবীর বিজ্ঞান জগতকে নতুন তথ্য দিলেন। যেখানে গরমে মশলা ফাটছে। তা শুধু পশ্চিমবঙ্গই কেন ফাটছে? দিল্লিতে তো ৪৮ ডিগ্রি গরম, সেখানে কেন বোমা ফাটছে না। আসলে সেই বোমা তৃণমূলের ঘরে রয়েছে। সেখানেই হিট থাকে, আর অন্য জায়গাতে ফ্রিজ থাকে। তাঁর প্রশ্ন তাহলে কি গরমও ভাগ করে নিয়েছে, কংগ্রেসের ঘরে যাব না তৃণমূলের ঘরে যাব!

রাজ্যে কর্মসংস্থানের প্রশ্নে তিনি বলেন, দিদি বলেছিলেন পচামিতে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কয়লা খনি করে। সেটার কী হল জানতে চাই। কেননা দিদি বীরভূম থেকে আসানসোল চলে যাচ্ছেন। তিনি বলেন, বাংলা মানুষ জানতে চাইছে ঢপের কীর্তন অনেক হয়েছে, দিদি আসল কথায় আসুন।

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে মোদীকে সহনশীলতার পাঠ অধীরের

প্রদেশ কংগ্রেস সভাপতি ভোটের সময় আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে সামনে রেখে ভোট চাওয়া হচ্ছে, অন্যদিকে অধিকারের প্রশ্নে বঞ্চিত করা কেন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সংসদ ভবন রাষ্ট্রপতির অধীনে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রী হতে হয়। পার্লামেন্ট কবে শুরু হবে এবং বন্ধ হবে সে ব্যাপারে তাঁর মত নেওয়া হয়।

কিন্তু সেই পার্লামেন্টের মালিক রামনাথ কোবিন্দকে বাদ দিয়ে যেমন বৃত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, ঠিক তেমনই তাঁর উদ্বোধনও করছেন মোদীই। তিনি কটাক্ষ করে বলেছেন, সবকিছুই মোদীময়। তিনি বলেন, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোর এক একটি অঙ্গ আছে, তার মর্যাদা দেওয়া উচিত। তাই নতুন পার্লামেন্ট ভবন রাষ্ট্রপতিকে দিয়ে করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+