বর্তমান পরিস্থিতিতে দরকার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন! কমিশনকে নিশানা করে সরব তৃণমূল কংগ্রেস
নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে সারা দেশে। সেই সঙ্গে কোনও রাজ্যের স্বরাষ্ট্রসচিব আবার কোনও রাজ্যের ডিজিপিকে সরিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের অপসারিত ডিজিপি রাজীব কুমারও। যা নিয়ে অসন্তুষ্ট বাংলার শাসকদল। এবার তাদের দাবি সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন। এব্যাপারে দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন।
তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেছেন, বিজেপি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। তিনি আরও বলেছেন, বিজেপি জনগণের মুখোমুখি হতে এতটাই ভয় পাচ্ছে যে, তারা নির্বাচন কমিশনকে পার্টি অফিসে পরিণত করেছে।

তারপরেই তৃণমূল নেতা নির্বাচিত রাজ্য সরকারের আধিকারিকদের বদলির তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি করেছেন।
BJP's filthy tricks destroying institutions like ECI. Are BJP so nervous to face people that they are turning ECI into a party office to target Oppn? ECI or HMV? Transferring officers of elected State govts! For free & fair elections
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 19, 2024
WE WANT SUPREME COURT MONITORED ELECTION 2024
প্রসঙ্গত নির্বাচন কমিশন ১৮ মার্চ পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে অপসারণ করে বিবেক সহায়কে অস্থায়ী ডিজি নিযুক্ত করে। যদিও ১৯ মার্চ সেই বিবেক সহায়কে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে অস্থায়ী ডিজির স্থলাভিষিক্ত করে। রাজীব কুমারকে গত ডিসেম্বরে ডিজিপির দায়িত্ব দিয়েছিল রাজ্যের তৃণমূল সরকার।
যদিও তৃণমূলের এই প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। এব্যাপারে তাদের অভিযোগ রাজ্য সরকারের দিকেই। তাদের অভিযোগ রাজ্য সরকারের অধীনে থাকা রাজ্য নির্বাচন কমিশন পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে তাদের কর্মক্ষমতা দেখিয়েছে। সেখানে হেরে যাওয়ার প্রার্থী জয়ী ঘোষণা করার প্রমাণ-সহ অভিযোগ করা হলেও এব্যাপারে রাজ্যের কমিশন কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিরোধীদের।
এছাড়াও নির্বাচন কমিশন বারে বারে বলে থাকে অভিযুক্ত আধিকারিকদের যেন নির্বাচনের কাজে যুক্ত করা না হয়। যেখানে বাংলায় বিরোধী সবকটি রাজনৈতিক দলের কাছে রাজীব কুমার কার্যত খলনায়ক। ২০১৬-র পরে ২০১৯-এর নির্বাচনের সময়েও তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।
এদিকে তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রচারে সরকারের অর্থ ব্যবহার করছেন। এব্যাপারে প্রধানমন্ত্রীর ১৬ মার্চের কর্মসূচি নির্বাচন কমিশনের সামনে রেখেছেন ডেরেক ও'ব্রায়েন।
Complaint against PM Modi with ECI for violating code of conduct 👇
— Saket Gokhale (@SaketGokhale) March 18, 2024
Filed a complaint with the Election Commission against Modi for using an Indian Air Force helicopter to attend an election rally in AC 96-Chilakaluripet in Palnadu, Andhra Pradesh yesterday
EC rules prohibit… pic.twitter.com/vHp8ooE32Z
অপর তৃণমূল সাংসদ সাকেত গোখলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তৃণমূল নেতা লিখেছেন, ১৭ মার্চ অন্ধ্রপ্রদেশে পালনাডু জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications