শিক্ষক দিবসে মাথা নত না করতে আহ্বান শুভেন্দুর, ভুয়ো শিক্ষকের অভিযোগ করে অসুস্থ শিক্ষিকার সঙ্গে সাক্ষাত
শিক্ষক দিবসের (teacher's day) অনুষ্ঠানে রাজ্যে শিক্ষকদের দুর্দশার অভিযোগ করে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। রাজ্যে উপনির্বাচন হলেও, স্কুল কলেজ বন্ধ থাকা নিয়েও সরব হয়েছেন তিনি। এদিন বিকে
শিক্ষক দিবসের (teacher's day) অনুষ্ঠানে রাজ্যে শিক্ষকদের দুর্দশার অভিযোগ করে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। রাজ্যে উপনির্বাচন হলেও, স্কুল কলেজ বন্ধ থাকা নিয়েও সরব হয়েছেন তিনি। এদিন বিকেলে তিনি আরজি কর মেডিক্যাল কলেজে যান বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা পুতুল মণ্ডলকে দেখতে।

রাজ্যে ভুয়ো শিক্ষক
রাজ্যে ভুয়ো শিক্ষক থাকার অভিযোগ নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন এ রাজ্যে অনেক শিক্ষকই চাকরির পরীক্ষা না দিয়েই শিক্ষকতা করছেন। তাঁরা বেতনও পাচ্ছেন। এব্যাপারে তিনি শাসক দলকে নিশানা করেন। শুভেন্দু অধিকারী এদিন কাঁথি ও তমলুকে শিক্ষক দিবসের একাধিক অনুষ্ঠানে অংশ নেন।

মাথা নত না করতে আহ্বান
বিরোধী দলনেতা এদিন বলেন, ভালর পক্ষে থাকবেন, যুক্তির পক্ষে থাকবেন। তাঁর আহ্বান, খারাপের পক্ষ নেবেন না, মাথা নত করারও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, এই জেলায় ক্ষুদিরাম বসু, বীরেন্দ্রনাথ শাসমল পড়াশোনা করেছেন। এই জেলা থেকে মনিলাল ভৌমিক এবং রাধাবিনোদ নাথ বিদেশে গিয়েছেন। নিজের জেলাকে রত্নগর্ভা জেলা বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তাঁকে প্রতিদিন ভয় দেখানো হলেও কেউ কিছু করতে পারবে না। আরও বলেন, তিনি অকৃতদার, পিছু টান নেই। বাবা-মা যাতে সুস্থ থাকেন, তার জন্য তাঁকে খেয়াল রাখতে হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা
এদিন শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন। বলেন, দুর্গার মূর্তিতে তৃণমূল নেত্রীর মুখ করা হচ্ছে। তাঁর যদি সৎ-সাহস থাকে তাহলে নিজেই এই কাজ করতে বারণ করবেন। করোনা পরিস্থিতিতে রাজ্যে উপনির্বাচন হলেও, স্কুল কলেজ খোলা না থাকা নিয়ে সরব হন। প্রাইমারিতে অন্য রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের মাইনে বেশি হলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদের কারণেই রাজ্য তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাকে দেখতে আরজি করে শুভেন্দু
এদিন শুভেন্দু অধিকারীর কথায় উঠে এসেছে বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার প্রসঙ্গও। তিনি অভিযোগ করেন, স্বজনপোষণ আর দুর্নীতির জেরে শিক্ষা দফতর দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। এদিন শিক্ষক দিবসের কর্মসূচি সেরে শুভেন্দু অধিকারী বিকেলের দিকে যান আরজি কর হাসপাতালে। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন পুতুল মণ্ডল। কোচবিহারে বদলির প্রতিবাদ করতে গিয়ে যিনি বিকাশ ভবনের সামনে বিষ খেয়েছিলেন তিনি। ভিডিও কলের মাধ্যমে শুভেন্দু অধিকারী পুতুল মণ্ডলের সঙ্গে কথা বলেন।












Click it and Unblock the Notifications