অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি তুলেছে কুন্তল! হাওয়ালা যোগ নিয়েও বিস্ফোরক তাপস মণ্ডল
১০০ নয়, ৫০০ কোটির খেলা হয়েছে! এমনই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। শুধু তাই নয়, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে বলে দাবি তাঁর। আজ বৃহস্পতিবার ধৃত তাপসকে আদালতে তোলা হয়। আর সেখানেই বিস্ফোরক দাবি করেন তাপস মন্ডল।
কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল। এদিন দুজনকেই আদালতে তোলা হয়। আর সেই সময়ে কুন্তল ইস্যুতে কার্যত বিস্ফোরক দাবি করেন তাপস মণ্ডল।

বলেন, জেলে থেকে যা খবর পাচ্ছি তাতে ১০০ নয়, ৫০০ কোটির খেলা হয়েছে। এমনকি কুন্তল একাই ৫০০ কোটি টাকা তুলেছে বলেও দাবি তাপস মণ্ডলের। আর তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে তোলা হয়েছে বলে দাবি তাঁর। আর সব টাকাই কুন্তল হাওয়ালার মাধ্যমে খাটাচ্ছে বলে অভিযোগ তাপস মণ্ডলের। আর হাওয়ার মাধ্যমে সেই টাকা ভিন রাজ্যে পৌঁছে গিয়েছে। জেলে বসেও সেই কাজ কুন্তল চালাচ্ছে বলে শুনতে পেরেছেন বলে দাবি ধৃত তাপস।
অন্যদিকে কুন্তল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্যে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে তাপস মণ্ডলের দাবি, সব মিথ্যা কথা। এমন কিছু ঘটেনি। সব নাটক করছে বলেও দাবি তাঁর। অন্যদিকে আজ আদালতে তোলা হলে বিস্ফোরক দাবি করেছেন কুন্তল ঘোষ। তাঁর দাবি, বিজেপি মুখপাত্র এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্র এক! তাহলে বুঝুন তদন্ত কোন দিকে যাচ্ছে।

অন্যদিকে হাতে আঙটি থাকা নিয়েও পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন কুন্তল ঘোষ। বলেন, আমার হাতে আংটি নেই। ঘামাচি আছে। এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতার দাবি, একটা আংটি যদি প্রভাবশালী হয় তাহলে আমার হাতে ঘামাচি আছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের বান্ধবী শ্বেতাকেও তলব করে তদন্তকারী সংস্থা।
ইতিমধ্যে অয়ন শীলের নামে একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে শ্বেতাও। যেখানে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে খবর। সেই সুত্র ধরেই তাঁকে জেরা করতে চাইছেন তদন্তকারী সংস্থা। এমনটাই খবর।












Click it and Unblock the Notifications